• ৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২১শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

শ্রম আন্দোলনের নামে আশুলিয়ার জুতার কারখানার শ্রমিকের উপর দুর্বিত্তদের হামলা

নিউজ ডেস্ক
প্রকাশিত নভেম্বর ৫, ২০২৬
শ্রম আন্দোলনের নামে আশুলিয়ার জুতার কারখানার শ্রমিকের উপর দুর্বিত্তদের হামলা

গতকাল (০৪ নভেম্বর ২০২৬) সন্ধ্যা আনুমানিক ৭:০০ টায় আশুলিয়ার ট্রেন্ট শুজ লি: (ফরচুন জিপার)-এর জুনিয়র অপারেটর মো: সেলিম শ্রম আন্দোলনের নামে কতিপয় দুষ্কৃতকারীর হামলায় মাথায় মারাত্মক আঘাত পেয়ে গুরুতর আহত হন।

আহত সেলিমকে প্রথমে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরবর্তীতে প্রাথমিক চিকিৎসা শেষে রাত ১০:০০ টায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে স্থানান্তর করা হয়। আজ ভোর ৪:০০ টায় তার মস্তিষ্কে জটিল অস্ত্রোপচার সম্পন্ন করা হয়। তিনি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আহত শ্রমিক মো: সেলিম মাদারীপুর জেলার কালকিনি থানার উত্তর কানাইপুর গ্রামের মোঃ আব্দুর রহিম ও সেলিনা খাতুনের ছেলে।

ঘটনার খবর পেয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বিশেষ নির্দেশে শ্রম সচিব মোঃ আব্দুর রহমান তরফদার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন সেলিমকে দেখতে যান। তিনি মন্ত্রীর পক্ষ থেকে আহত শ্রমিকের চিকিৎসার জন্য তার পরিবারকে প্রাথমিকভাবে নগদ ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকা আর্থিক সহায়তা প্রদান করেন। এসময় মন্ত্রী ভার্চ্যুয়ালি তার পরিবারের সাথে কথা বলে সান্ত্বনা দেন। একই সাথে তিনি হাসপাতাল কর্তৃপক্ষকে আহত শ্রমিকের সঠিক চিকিৎসা সুনিশ্চিত করা সহ যাবতীয় বিষয় নিবিড়ভাবে দেখাশোনার বিশেষ নির্দেশনা দেন।

এ সময় শ্রম সচিব বলেন, আন্দোলনের নামে কোনো ধরনের সহিংসতা বা শ্রমিকের ওপর হামলা মেনে নেওয়া হবে না। দোষীদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। সরকার আহত শ্রমিকের চিকিৎসা ও তার পরিবারের পাশে সর্বাত্মকভাবে রয়েছে।

এসময় উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ আবদুর রহিম খান, উপসচিব মোহাম্মদ শামছুল ইসলাম এবং আহত শ্রমিকের পরিবারের সদস্যবৃন্দ।

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930