• ১লা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৬ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ , ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

রিহ্যাব এর বার্ষিক সাধারণ সভা (এজিএম) সম্পন্ন

নিউজ ডেস্ক
প্রকাশিত নভেম্বর ৩, ২০২৫
রিহ্যাব এর বার্ষিক সাধারণ সভা (এজিএম) সম্পন্ন

রাজীব দে ঢাকাঃ

রিয়েল এস্টেট এ্যান্ড হাউজিং এসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) এর বার্ষিক সাধারণ সভা (এজিএম) সম্পন্ন হয়েছে। আজ রাজধানীর ইন্টার কন্টিনেন্টাল হোটেলে এই বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এখানে ২০২০ থেকে ২০২৫ সালের এজিএম সম্পন্ন হয়।

সভায় সভাপতিত্ব করেন রিহ্যাব এর প্রেসিডেন্ট মোঃ ওয়াহিদুজ্জামান। এ সময় রিহ্যাব এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট লিয়াকত আলী ভূইয়া, ভাইস প্রেসিডেন্ট লায়ন এম. এ. আউয়াল (সাবেক এমপি), ভাইস প্রেসিডেন্ট ইঞ্জি. আব্দুল লতিফ, ভাইস প্রেসিডেন্ট (ফিন্যান্স) আব্দুর রাজ্জাক এবং পরিচালনা পর্ষদের পরিচালকবৃন্দ উপস্থিত ছিলেন। সাধারণ সভায় বিপুল সংখ্যক রিহ্যাব সদস্য প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করেন।

এজিএম এ রিহ্যাব সদস্য প্রতিষ্ঠানের প্রতিনিধিরা বিভিন্ন বিষয়ে তাদের মতামত তুলে ধরেন। এই বার্ষিক সাধারণ সভায় ২০২০ থেকে ২০২৫ সালের কার্যক্রম ও নিরীক্ষিত হিসাব অনুমোদিত হয়।

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930