• ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৬ই সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

রাজধানীতে স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে তৃষ্ণার্ত পথচারী ও পরিশ্রান্ত জনসাধারণের মাঝে সুপেয় পানি, খাবার স্যালাইন ও শরবত বিতরণ

নিউজ ডেস্ক
প্রকাশিত মে ১, ২০২৪
রাজধানীতে স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে তৃষ্ণার্ত পথচারী ও পরিশ্রান্ত জনসাধারণের মাঝে সুপেয় পানি, খাবার স্যালাইন ও শরবত বিতরণ

তীব্র তাপদাহ, বিপর্যস্থ জনজীবনে পরিশ্রান্ত ও তৃষ্ণার্ত জনসাধারণের মাঝে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার নির্দেশে সংগঠনের সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু’র নেতৃত্বে ট্রাক যোগে রাজধানীর মিরপুর ১৪ নম্বর ডেন্টাল কলেজের সামনে থেকে শুরু করে মিরপুর ১৩, মিরপুর ১০ নম্বর গোলচক্কর, কাজীপাড়া, শেওড়াপাড়া, কলাবাগান, রাসেল স্কয়ার, পান্থপথ বসুন্ধরা, ও জিগাতলায় সুপেয় পানি, খাবার স্যালাইন ও শরবত বিতরণ করে স্বেচ্ছাসেবক লীগ।
আজ ১ মে বুধবার বেলা সাড়ে ১১ টায় মিরপুর ১৪ নম্বর থেকে শুরু করে বিভিন্ন স্পট ঘুরে বেলা সাড়ে তিনটায় জিগাতলায় এসে শরবত ও সুপেয় পানি বিতরণ করে স্বেচ্ছাসেবক লীগ।

এসময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের সহ- সভাপতি কাজী মোয়াজ্জেম হোসেন, ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ইসহাক মিয়া, কেন্দ্রীয় গ্রন্থনা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক কেএম মনোয়ারুল ইসলাম বিপুল, প্রতিবন্ধী উন্নয়ন বিষয়ক সম্পাদক আনোয়ার পারভেজ টিংকু, মহানগর উত্তর স্বেচ্ছাসেবক লীগ এর সহ সভাপতি শাহ আলম মিন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক এ হান্নান হাওলাদার শাওন প্রমুখ।