• ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
প্রকাশিত জুলাই ২৬, ২০২৬
রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত

রবিবার ২৬ জুলাই ২০২৬, সকাল ১১টায় দলীয় কার্যালয়, আরপি-৪২, রাঙামাটি জেনারেল হাসপাতাল এলাকা, রাঙামাটি পার্বত্য জেলায় বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, রাঙামাটি পার্বত্য জেলা কমিটি কর্তৃক আয়োজিত জেলা কমিটির সভাপতি নির্মল বড়ুয়া মিলন এর সভাপতিত্বে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সাধারণ সম্পাদক জননেতা সাইফুল হক এর “শুভ জন্মবার্ষিকী” ৭০ পেরিয়ে ৭১ বছরে পদার্পণে সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর শুভ জন্মবার্ষিকী উপলক্ষ্যে সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠান পরিচালনা করেন রাঙামাটি বৃদ্ধাংকুর বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত করুনা পাল থেরো।

জননেতা সাইফুল হক এর শুভ জন্মবার্ষিকী উপলক্ষ্যে সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা কমিটির সাধারন সম্পাদক জুঁই চাকমা, জেলা কমিটির সাবেক সভাপতি সম্পাদক মন্ডলীর সদস্য মো. আবুল হাসেম, সম্পাদক মন্ডলীর সদস্য অরুনজিতা চাকমা, জেলা কমিটির সদস্য নিখিল চাকমা, নূর আলম, উদয় শংকর চাকমা, নার্গিস আকতার, রাখি ত্রিপুরা, রাঙামাটি ভূমিহীন সমিতির বকুল বড়ুয়া, চিনু দাশ, মঙ্গলা দেবী চাকমা, মো. ফয়সাল, রমা বড়ুয়া, রওশনারা বেগম ও পার্টির বন্ধু সংগঠন পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন, রাঙামাটি জেলা কমিটির সাধারন সম্পাদক অপু বড়ুয়া প্রমূখ।

জননেতা সাইফুল হক এর শুভ জন্মবার্ষিকী উপলক্ষ্যে সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠানটি সঞ্চলনা করেন জেলা কমিটির সাধারন সম্পাদক জুঁই চাকমা।

October 2026
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31