রাজীব দে ঢাকা:
🇺🇸🤝🇧🇩
রাজধানীর শেরাটন হোটেলে আয়োজিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে দুই পক্ষের কর্মকর্তা ছাড়াও যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসন এ উপস্থিত ছিলেন।
মঙ্গলবার (৪ নভেম্বর) যুক্তরাষ্ট্র মিশনের মুখপাত্র পূর্ণিমা রায়ের বক্তব্য হিসেবে বিবেচ্য: বাংলাদেশের তিনটি শীর্ষ সয়াবিন প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠান-মেঘনা গ্রুপ, সিটি গ্রুপ এবং ডেল্টা অ্যাগ্রো-আগামী এক বছরে যুক্তরাষ্ট্র থেকে ১ বিলিয়ন ডলারের সয়াবিন কেনার ঘোষণা দিয়েছে। যুক্তরাষ্ট্র সয়াবিন এক্সপোর্ট কাউন্সিল (USSEC)-যা যুক্তরাষ্ট্রের বাইরে সয়াবিন কৃষকদের প্রতিনিধিত্ব করে এমন একটি বাণিজ্য সংগঠন-এর সঙ্গে এই ঐতিহাসিক চুক্তিটি বাংলাদেশের বাজারে যুক্তরাষ্ট্রের উচ্চমানের কৃষিপণ্যের ক্রমবর্ধমান চাহিদার প্রতিফলন।
অনুষ্ঠানে অংশ নিয়ে যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসন এই চুক্তিকে স্বাগত জানিয়ে বলেন, বাংলাদেশের বাজারে যুক্তরাষ্ট্র এখন বিলিয়ন ডলারের রপ্তানি সহযোগী।বাংলাদেশের বাজার এখন যুক্তরাষ্ট্রের রপ্তানির জন্য একটি গুরুত্বপূর্ণ গন্তব্যে পরিণত হয়েছে। তিনি আরও জানান, এই চুক্তির ফলে বাংলাদেশের জন্য যুক্তরাষ্ট্রের সয়াবিন বিক্রি আগামী বছরে তিনগুণ বৃদ্ধি পাবে, যা দুই দেশের অর্থনৈতিক সম্পর্ককে আরও সুদৃঢ় করবে।
সিটি গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর মো. হাসান বলেন, ‘কৃষিভিত্তিক ব্যবসা ও খাদ্যনিরাপত্তায় এই চুক্তি ভূমিকা রাখবে। দ্বিপক্ষীয় বাণিজ্য এগিয়ে নিলে পরস্পরের জন্য লাভজনক হবে। বাংলাদেশের খাদ্য ও তেলের সরবরাহব্যবস্থায় যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি ইতিবাচক হবে।’
মেঘনা গ্রুপের চেয়ারম্যান মো. মোস্তফা কামাল বলেন, চুক্তির ফলে বাংলাদেশের ভোক্তারা প্রতিযোগিতামূলক দামে সয়াবিন পাবেন।
এই চুক্তির মাধ্যমে দ্বিপক্ষীয় বাণিজ্যে নতুন গতি পাবে বলে মনে করেন ডেল্টা গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর মো. আমিরুল হক।
যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের সয়াবিন বাণিজ্য জোরদার।সয়াবিন গবাদি পশুর খাদ্যের একটি গুরুত্বপূর্ণ উপাদান। এটি পশুপালন বাড়ায় এবং কৃষকদের আয় স্থিতিশীল রাখতে সহায়তা করে। আজ বাংলাদেশের সঙ্গে যে চুক্তিটি হয়েছে।এতে দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক আরও দৃঢ় হবে এবং বাণিজ্য ঘাটতি কমবে।