• ২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১১ই সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

মশা নিধনে মাঠে নামছে ৫০ হাজার পুলিশ

নিউজ ডেস্ক
প্রকাশিত আগস্ট ৩, ২০১৯
মশা নিধনে মাঠে নামছে ৫০ হাজার পুলিশ

DMP Commissioner Asaduzzaman Mia. Photo-morningbellbd

শনিবার ৩ আগস্ট রাজারবাগ পুলিশ লাইন্সে এক সংবাদ সম্মেলনে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব আসাদুজ্জামান মিয়া বলেন ‘ডেঙ্গু জ্বরে আক্রান্তের মাত্রা নিয়ে লন্ডন থেকে উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকারি নির্দেশে ঈদ উল আযহা পর্যন্ত পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে ৫০ হাজার পুলিশ মোতায়েন করবে বাংলাদেশ পুলিশ।’

আগামিকাল ৪ আগস্ট রবিবার থেকে ১১ আগস্ট পর্যন্ত পরিচ্ছন্নতা অভিযান চালাবে পুলিশ। ১২ আগস্ট বাংলাদেশে পবিত্র ঈদ উল আযহা অনুষ্ঠিত হবে। সবাই মিলে কাজ করলে ঈদ এর আগেই বাংলাদেশ থেকে ডেঙ্গুর প্রকোপ ও এডিস মশা নিধন সম্ভব হবে বলে জানিয়েছেন জনাব মিয়া।

July 2026
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031