• ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৪ই সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

ভূমিকম্পে হতাহতের ঘটনায় এবি পার্টির শোকবার্তা

নিউজ ডেস্ক
প্রকাশিত নভেম্বর ২১, ২০২৫
ভূমিকম্পে হতাহতের ঘটনায় এবি পার্টির শোকবার্তা

আজ সকাল ১০টা ৪০ মিনিটে ঢাকা সহ সারাদেশে সংঘটিত ভয়াবহ ভূমিকম্পে শিশু ও মেডিক্যাল শিক্ষার্থীসহ ৬ জনের মর্মান্তিক মৃত্যু এবং বহু মানুষের আহত হওয়ার ঘটনায় গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন আমার বাংলাদেশ (এবি পার্টি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু এবং সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।

এক যৌথ শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, হঠাৎ ঘটে যাওয়া এই প্রাকৃতিক দুর্যোগে নিরীহ মানুষের প্রাণহানি আমাদের হৃদয়ে গভীর বেদনার সৃষ্টি করেছে। আমরা নিহতদের আত্মার মাগফিরাত কামনা করি এবং শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছি। এটি ছিলোদেশে কয়েক দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প,দুটো প্লেটের সংযোগস্থলে এ ভূমিকম্পটি হয়েছে, ইন্দো-বার্মা টেকটোনিক প্লেটে। ভূমিকম্পের কম্পনের তীব্রতা ছিল বেশ।যার ফলে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে।
বিশেষ করে ঢাকা শহরে বেশ কিছু বড় ভবন হেলে পরাসহ ক্ষতিগ্রস্ত হওয়ার খবর জেনেছি,এই ক্ষতিগ্রস্থ ভবনগুলো নিয়ে সংশ্লিষ্ট কর্তপক্ষকে এখনই পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাচ্ছি।

তাঁরা আরও বলেন, আহতদের যথাযথ চিকিৎসাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত জনগণের পুনর্বাসনে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাই। দুর্যোগ মোকাবিলায় সমন্বিত উদ্যোগ, পারস্পরিক সহযোগিতা এবং গণসচেতনতা অত্যন্ত জরুরি। ভূমিকম্প-সচেতন সমাজ গঠনে যথাযথ প্রশিক্ষণ ও প্রস্তুতির বিষয়টি এখন সময়ের দাবি।