• ২৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৩ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

বায়তুল মুকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি রুহুল আমিন অপসারিত

নিউজ ডেস্ক
প্রকাশিত সেপ্টেম্বর ২২, ২০২৪
বায়তুল মুকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি রুহুল আমিন অপসারিত

রাজধানীর বায়তুল মুকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মোঃ রুহুল আমিনকে খতিবের পদ থেকে অপসারণ করা হয়েছে।

আজ ধর্ম বিষয়ক মন্ত্রণালয়াধীন ইসলামিক ফাউণ্ডেশন থেকে এসংক্রান্ত পত্র জারী করা হয়েছে।

ইফা কর্তৃক জারীকৃত এই পত্রে বলা হয়েছে-বায়তুল মোকাররম জাতীয় মসজিদ-এর খতিব আল্লামা মুফতি রুহুল আমীন তাঁর দায়িত্ব পালনকালে মাঝে মাঝে কর্মস্থলে অনুপস্থিত থাকতেন। সর্বশেষ গত ১৯/০৭/২০২৪, ০২/০৮/২০২৪, ০৯/০৮/২০২৪, ১৬/০৮/২০২৪ ও ২৩/০৮/২০২৪ খ্রিষ্টাব্দ শুক্রবারের জুমা’র নামাজে অনুপস্থিত থাকায় গত ২৯/০৮/২০২৪ তারিখে স্মারক নং-১৬.০১.০০০০.০২৭.০৫.০০৮.২২.১৭৭৬ মারফত এ কার্যালয় হতে তাঁকে কারণ দর্শানো হয়। এছাড়া গত ২০/০৯/২০২৪ তারিখ জুম্মার নামাজ পড়াতে তাঁর মসজিদে আগমন এবং খুতবা দেয়ার চেষ্টাকালে এক অপ্রীতিকর ঘটনার সৃষ্টি হয়। এ ঘটনার প্রেক্ষিতে তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়। এ তদন্ত কমিটি আল্লামা মুফতি রুহুল আমীন ও তাঁর অনুগত ছাত্র/বহিরাগত লোকদের দ্বারা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টির পরিপ্রেক্ষিতে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের ভাবমূর্তি ক্ষুন্ন হওয়ায় সুষ্ঠুভাবে জুম্মার নামাজ পরিচালনার স্বার্থে তাঁকে দায়িত্ব থেকে অপসারণ করে একজন যোগ্য আলেমকে খতিব হিসেবে নিয়োগের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করে।

এছাড়া, আল্লামা মুফতি রুহুল আমিনের প্রতি সাধারণ মুসল্লীদের অনাস্থা তৈরি হয়েছে এবং ভবিষ্যতে তিনি জুম্মার নামাজ পড়াতে আসলে আবারো হৈচৈ- হট্টগোলসহ অপ্রীতিকর ঘটনার আশঙ্কা থাকায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদের “খতিব” পদ হতে অপসারণের প্রস্তাব যথাযথ কর্তৃপক্ষ অনুমোদন করেন।

এ অবস্থায়, বায়তুল মোকাররম জাতীয় মসজিদে সুষ্ঠুভাবে জুম্মার নামাজ পরিচালনার স্বার্থে আল্লামা মুফতি রুহুল আমীন, মুহতামিম, গহরডাঙ্গা মাদ্রাসা, গোপালগঞ্জ-কে নির্দেশক্রমে বায়তুল মোকাররম জাতীয় মসজিদ-এর “খতিব” পদ হতে অপসারণ করা হলো।

October 2026
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31