• ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ১২ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

বাংলাদেশ নৌবাহিনীর উদ্যোগে পটুয়াখালীর কলাপাড়ায় বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

নিউজ ডেস্ক
প্রকাশিত জুন ৩, ২০২৫
বাংলাদেশ নৌবাহিনীর উদ্যোগে পটুয়াখালীর কলাপাড়ায় বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

সামাজিক দায়বদ্ধতা ও জনকল্যাণমূলক কর্মকা-ের ধারাবাহিকতায় বাংলাদেশ নৌবাহিনী পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়নে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেছে। আজ মঙ্গলবার (০৩-০৬-২০২৫) নেভি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের সার্বিক তত্ত্বাবধানে এবং‘বানৌজা শের-ই-বাংলা’ ঘাঁটির ব্যবস্থাপনায় ‘উত্তর লালুয়া ইউ সি মাধ্যমিক বিদ্যালয়’ মাঠ প্রাঙ্গনে দিনব্যাপী মেডিকেল ক্যাম্পেইনের আয়োজন করা হয়। বাংলাদেশ নৌবাহিনীর অভিজ্ঞ ও দক্ষ চিকিৎসক দল এ ক্যাম্পেইনে লালুয়া ও আশপাশের বিভিন্ন এলাকা থেকে আগত নারী, পুরুষ ও শিশুসহ তিন শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করেন। চিকিৎসা ক্যাম্পে সাধারণ রোগীদের পাশাপাশি বিভিন্ন জটিল রোগে আক্রান্ত রোগীদেরও আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে চিকিৎসা প্রদান করা হয়। এতে স্থানীয় জনগণের মাঝে ব্যাপক সন্তুষ্টি ও স্বস্তির অনুভূতি পরিলক্ষিত হয়। স্থানীয় বাসিন্দারা এ ধরনের উদ্যোগের জন্য বাংলাদেশ নৌবাহিনীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

দুর্গম দ্বীপাঞ্চলসহ দেশের বিভিন্ন প্রত্যন্ত এলাকায় নিয়মিতভাবে চিকিৎসা সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনী দীর্ঘদিন ধরে এ ধরনের মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও নৌবাহিনীর এই মানবিক ও সেবামূলক কার্যক্রম চলমান থাকবে।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930