বাংলাদেশ এন্ডোডনটিক সোসাইটির ৪র্থ আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত
বাংলাদেশ এন্ডোডনটিক সোসাইটির ৪র্থ আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত
নিউজ ডেস্ক
প্রকাশিত সেপ্টেম্বর ২৭, ২০২৫
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) এর শহীদ আবু সাঈদ কনভেনশন সেন্টারে বাংলাদেশ এন্ডোডনটিক সোসাইটির ৪র্থ আন্তর্জাতিক সম্মেলন (4th International Conference of Bangladesh Endodontic Society) অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৭ সেপ্টেম্বর) সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাননীয় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ও স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী পদ মর্যাদায় নিযুক্ত অধ্যাপক ডা. মোঃ সায়েদুর রহমান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএমইউ এর প্রো-ভাইস চ্যান্সেলর (গবেষণা ও উন্নয়ন) ও বাংলাদেশ এন্ডোডনটিক সোসাইটির সভাপতি অধ্যাপক ডা. মোঃ মুজিবুর রহমান হাওলাদার।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএমইউ এর প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ডা. মোঃ আবুল কালাম আজাদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মোঃ আবু জাফর, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন, ডক্টরস এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ ও মহাসচিব ডা. মোঃ জহিরুল ইসলাম শাকিল, বিদেশী ফ্যাকাল্টি প্রফেসর ডা. স্যামুয়েল ও. ড্রন, বিএমইউ প্রক্টর ডা. শেখ ফরহাদ, ডেন্টাল সোসাইটির সভাপতি ডা. পরিমল চন্দ্র মল্লিক, মহাসচিব ডা. একেএম কবির আহমেদ রিয়াজ এবং বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালের অতিরিক্ত পরিচালক ডা. শাহিদুল হাসান বাবুল প্রমুখ।
সম্মেলনে বাংলাদেশ এন্ডোডনটিক সোসাইটির নেতৃবৃন্দ, দেশের দন্ত বিশেষজ্ঞ ও চিকিৎসক ছাড়াও যুক্তরাষ্ট্র, কোরিয়াসহ বিভিন্ন দেশের ফ্যাকাল্টিগণ অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, এ ধরণের আন্তর্জাতিক সম্মেলন জ্ঞানের আদান-প্রদান ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে দেশের দন্ত চিকিৎসা শিক্ষা, গবেষণা এবং রোগীর উন্নত চিকিৎসা সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।