রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু চীন-বাংলাদেশ মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে (বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতায়) আয়োজিত ‘বাংলাদেশ এআই বিজনেস সামিট ২০২৬’-এ অংশগ্রহণ করেছে দেশের অন্যতম শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান রোটেক্স টেকনোলজিস (Rrotex Technologies)। প্রদর্শনীতে সংস্থাটি কৃত্রিম বুদ্ধিমত্তা (AI), ডেটা ও সাইবার সার্বভৌমত্ব (AI & Cyber Sovereignty) নিশ্চিত করার লক্ষ্যে তাদের নিজস্ব সমাধান ও প্রযুক্তি তুলে ধরে।
বৃহস্পতিবার ৫ নভেম্বর মেলায় কথা হয় বোটেক্স টেকনোলজিসের সহ-প্রতিষ্ঠাতা, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও (CEO) নাহিদ হোসেন প্রতিষ্ঠানের সেবা ও ভবিষ্যৎ রূপরেখা তুলে ধরেন। তিনি সদ্য সমাপ্ত বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কন্টাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাকো – BACCO)-এর নির্বাচনে মহাসচিব (Secretary General) হিসেবে নির্বাচিত হয়েছেন।
দীর্ঘ ২০ বছর ধরে বিশ্বজুড়ে অ্যারোস্পেস, স্যাটেলাইট কমিউনিকেশন এবং বোয়িং, এয়ারবাস, ইন্টেল, সিসকোর মতো ফরচুন ৫০০ (Fortune 500) ও মিশন-ক্রিটিক্যাল প্রতিষ্ঠানগুলোকে সেবা দেওয়ার অভিজ্ঞতায় সমৃদ্ধ বোটেক্স টেকনোলজিস। বহুজাতিক এই সংস্থাটি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, বুলগেরিয়া, মধ্যপ্রাচ্য ও বাংলাদেশে কার্যক্রম পরিচালনা করছে।
সংবাদ মাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে নাহিদ হোসেন বলেন, “আমরা বিদেশের ওপর নির্ভরতা কমিয়ে বাংলাদেশে একটি সম্পূর্ণ এআই ও সাইবার সিকিউরিটি ইকোসিস্টেম গড়ে তুলতে চাই, যাতে আমাদের ডেটা ও প্রযুক্তি সম্পূর্ণ সুরক্ষিত থাকে। আমরা সরকারি ও বেসরকারি খাত একসঙ্গে কাজ করে এআই প্রযুক্তির প্রকৃত সুফল দেশের প্রতিটি নাগরিকের কাছে পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ।”
সামিটে রোটেক্স টেকনোলজিস তাদের মূলত ৬টি প্রধান ডোমেইন বা প্রযুক্তি সমাধান প্রদর্শন করে:
১. এআই চালিত ৩৬০-ডিগ্রি সাইবার সিকিউরিটি: এআই ভিত্তিক নেক্সট-জেন ফায়ারওয়াল (NGFW) ও সাইবার সিকিউরিটি সলিউশন।
২. স্মার্ট ফ্যাক্টরি ও ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন: উৎপাদন খরচ ও অতিরিক্ত অপচয় কমিয়ে কারখানা ও শিল্পের উৎপাদনশীলতা বৃদ্ধি।
৩. ওমনিচ্যানেল কাস্টমার সার্ভিস ও এআই এজেন্ট (‘NuVIC’): গ্রাহক সেবায় মানবিকের বিকল্প হিসেবে এআই এজেন্টের ব্যবহার, যা বহুমাধ্যমিক যোগাযোগের তথ্য এক ছাদের নিচে নিয়ে আসে।
৪. ফ্লিট অ্যান্ড ভেকিল ম্যানেজমেন্ট (VMS): লজিস্টিকস ও সাপ্লাই চেইনের জ্বালানি খরচ কমানো ও রুট অপটিমাইজেশন সলিউশন।
৫. ইনফ্রাস্ট্রাকচার ম্যানেজমেন্ট ও মনিটরিং (AIOps): স্বয়ংক্রিয়ভাবে নেটওয়ার্কের ত্রুটি শনাক্তকরণ ও সমস্যার সমাধান।
৬. হেলথটেক (HealthTech): টেলিমেডিসিন ও আইওটি ভিত্তিক স্বাস্থ্য সেবা নিশ্চিতের আধুনিক ডেটা অ্যানালিটিক্স।
উল্লেখ্য, আন্তর্জাতিক মানের সেবা নিশ্চিতে রোটেক্স টেকনোলজিস সবসময় স্থানীয় শিল্পের চাহিদা অনুযায়ী প্রযুক্তির ব্যবহার সুসংহত করতে কাজ করে যাচ্ছে।