• ৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

বন্যার্তদের সহায়তায় এক দিনের বেতন প্রদান করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ

নিউজ ডেস্ক
প্রকাশিত আগস্ট ২৪, ২০২৪
বন্যার্তদের সহায়তায় এক দিনের বেতন প্রদান করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ

দেশের বন্যাকবলিত মানুষদের সহায়তায় সরকারের প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে এক দিনের বেতনের সমপরিমান অর্থ জমা দেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা ও সুরক্ষা সেবা বিভাগ এবং এর আওতাধীন দপ্তর-সংস্থার সকল কর্মকর্তা-কর্মচারী।

আজ (২৪ আগস্ট) এ সিদ্ধান্তের কথা জানান জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব ড. মোহাম্মদ আবদুল মোমেন।

সিনিয়র সচিব বলেন, ‘স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও এর আওতাধীন দপ্তর-সংস্থার সকল কর্মকর্তা-কর্মচারী এক দিনের বেতন প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে জমা দেবেন।’ তিনি দেশের এ সংকটকালে সবাইকে নিজেদের সামর্থ্য অনুযায়ী সহযোগিতার আহ্বান জানান।

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930