• ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৬ই সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

বঙ্গবন্ধুর আদর্শ পরবর্তী প্রজন্মকে অনুপ্রাণিত করবে: নিখিল

নিউজ ডেস্ক
প্রকাশিত মার্চ ১৮, ২০২৪
বঙ্গবন্ধুর আদর্শ পরবর্তী প্রজন্মকে অনুপ্রাণিত করবে: নিখিল

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ বাংলাদেশ এবং তার পরবর্তী প্রজন্মকে অনুপ্রাণিত করবে বলে মনে করেন ঢালা-১৪ আসনের সংসদ সদস্য কেন্দ্রীয় যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ মাইনুল হোসেন খান নিখিল এমপি।

রোববার (১৭ মার্চ) সন্ধায় কল্যাণপুর গার্লস স্কুলে বঙ্গবন্ধু জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে কল্যানপুর গালর্স স্কুল এন্ড কলেজ এর আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এই কথা বলেন।

বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসের অনুষ্ঠানে যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসন নিখিল এমপি বলেন, বঙ্গবন্ধু জন্ম হয়েছিল বলেই আত্মবিস্মৃত বাঙালি জাতি পেয়েছিল সঠিক দিক নির্দেশনা, শত শত বছরের পরাধীনতার শৃঙ্খল ছিড়ে ছিনিয়ে এনেছিল স্বাধীনতার লাল সূর্য। আজ বাঙ্গালী এগিয়ে যাচ্ছে বলেই তার মূলে আছে আমাদের স্বাধীনতা আর সেই স্বাধীনতার সামনে আছেন বঙ্গবন্ধু।

অনুষ্ঠানে কল্যানপুর গালর্স স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির সভাপতি, সাহাদাত হোসেন এর সভাপতিত্বে উক্ত কলেজের অধ্যক্ষ শাহনাজ বেগমের পরিচালনায় ঢাকা ১৪ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের সংগ্রামী সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মাইনুল হোসেন খান নিখিল এমপি, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এছাড়া ঢাকা ১৪ আসনের থানা, ওয়ার্ড, ইউনিয়ন, স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শুভ জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে আলোচনা সভা, কবিতা আবৃত্তি, রচনা, বঙ্গবন্ধুর ৭ ই মার্চের ভাষন, বক্তৃতা প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী অনুষ্ঠান, এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ প্রধানমন্ত্রী শেখ হাসিনর সুস্বাস্থ দীর্ঘায়ু কামনায় মিলাদ- দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এছড়া ও অনুষ্ঠানে পবিত্র মাহে রমজানে ঢাকা ১৪ আসনের সাধারন মানুষের সেবায় প্রত্যেকটি থানা, ওয়ার্ডে ন্যায্যমূল্যে শবজি, ফলমুল, নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিক্রয় কেন্দ্র শুভ উদ্বোধন করেন।