• ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ৫ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

বগুড়া-২ (শিবগঞ্জ): তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্হতা কামনায় ১০২৮ মসজিদে দোয়া মাহফিল

নিউজ ডেস্ক
প্রকাশিত ডিসেম্বর ২৬, ২০২৫
বগুড়া-২ (শিবগঞ্জ): তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্হতা কামনায় ১০২৮ মসজিদে দোয়া মাহফিল

২৬ ডিসেম্বর-২০২৫, শুক্রবার:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় বগুড়ার শিবগঞ্জ উপজেলায় একযোগে বাদ জুম্মা ১,০২৮টি মসজিদে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

কেন্দ্রীয় বিএনপির ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এ দোয়া মাহফিলে ও শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মীর শাহে আলমের সার্বিক তত্ত্বাবধানে সম্পন্ন হয়।

উপজেলার ঐতিহাসিক মহাস্থানগড় মাজার জামে মসজিদসহ সকল মসজিদে জুমার নামাজ শেষে বিশেষ মোনাজাত করা হয়।

দোয়া মাহফিলে জাতীয় ঐক্যের প্রতিক দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্হতা, জনাব তারেক রহমানসহ জিয়া পরিবারের জন্য দোয়া করা হয়।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930