• ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ১২ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

বগুড়ার গাবতলীতে উপজেলা বিএনপির সাংগঠনিক মতবিনিময় সভা

নিউজ ডেস্ক
প্রকাশিত মে ৩, ২০২৫
বগুড়ার গাবতলীতে উপজেলা বিএনপির সাংগঠনিক মতবিনিময় সভা

২রা মে শুক্রবার দলীয় কার্যালয়ে উপজেলা বিএনপি আয়োজিত সাংগঠনিক সভা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি প্রভাষক আশরাফ আলীর সভাপতিত্ব অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপি সভাপতি ও জেলা বিএনপির সহ-সভাপতি মোরশেদ মিল্টন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক নতুন। বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-সভাপতি নজরুল ইসলাম টুকু, নজমুল হোসেন, মফিদুল ইসলাম, জুলফিকার হায়দার গামা, নুরুল ইসলাম, মকবুল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ বাকী, মুঞ্জুর মোরশেদ, ফিরোজ মন্ডল, সহ-সাধারণ সম্পাদক সাজেদুর রহমান সুজন, জসিউর রহমান সোহেল, আব্দুল গফুর টুকু, আকতারুজামান লিটন, মোরশেদ আলামিন লিমন, মিজানুর রহমান মিন্টু, সাংগঠনিক সম্পাদক মমিনুল হাসান মমিন ও সাহাদৎ হোসেন খান সাগর, প্রচার সম্পাদক এম আর ইসলাম রিপন, দপ্তর সম্পাদক একেএম পান্না, বিএনপি নেতা ফারুক, উপজেলা ছাত্রদলের (ভার:) সভাপতি নাজমুল আহসান ডিটল, উপজেলা জাসাসের সভাপতি আরেফুর রহমান লিটন,উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি আবু বকর সিদ্দিক প্রমুখ। এ সময় বিএনপি ও অঙ্গদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930