• ২০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

পেপারটেক এক্সপো ২০২৬: দেশীয় থার্মাল ও সাব্লিমেশন পেপারে বিপ্লব আনছে মেঘনা গ্রুপ

নিউজ ডেস্ক
প্রকাশিত এপ্রিল ১৮, ২০২৬
পেপারটেক এক্সপো ২০২৬: দেশীয় থার্মাল ও সাব্লিমেশন পেপারে বিপ্লব আনছে মেঘনা গ্রুপ

রাজীব দে:

রাজধানীর কুড়িলে অবস্থিত ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হচ্ছে সপ্তম ‘পেপারটেক এক্সপো ২০২৬’। মেলায় দেশীয় পেপার খাতের অন্যতম শীর্ষ প্রতিষ্ঠান মেঘনা গ্রুপ তাদের উদ্ভাবনী পণ্য ও আগামীর সম্ভাবনা নিয়ে অংশ নিয়েছে।

মেলা চলাকালীন এক সাক্ষাৎকারে মেঘনা গ্রুপের সিনিয়র জেনারেল ম্যানেজার মোহাম্মদ ইয়ারুল ইসলাম আলম বিদ্যুৎ বাংলাদেশের কাগজ শিল্পের বর্তমান অবস্থা ও মেঘনা গ্রুপের লক্ষ্য তুলে ধরেন। তিনি জানান, একসময় বাংলাদেশের পেপার সেক্টর সম্পূর্ণ আমদানিনির্ভর থাকলেও বর্তমানে আন্তর্জাতিক মানের কাগজ দেশেই উৎপাদিত হচ্ছে, যা দেশের বৈদেশিক মুদ্রা সাশ্রয় করছে।

তিনি বিশেষভাবে উল্লেখ করেন যে, মেঘনা পাল্প এন্ড পেপার মিলস লিমিটেড বর্তমানে থার্মাল পেপার এবং সাব্লিমেশন পেপার উৎপাদন করছে, যা আগে ১০০ শতাংশ বিদেশ থেকে আমদানি করা হতো। এই পণ্যগুলো ইতিমধ্যে বাজারে ব্যাপক পরিচিতি পেয়েছে এবং গুণগত মানেও আন্তর্জাতিক পর্যায়ের হয়েছে। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, সরকারের আরও সহযোগিতা পেলে ভবিষ্যতে এই ধরনের কাগজ আর আমদানি করার প্রয়োজন হবে না।

মেঘনা গ্রুপ শুধু দেশের চাহিদা মেটাচ্ছে না, বরং বিদেশেও তাদের পণ্য রপ্তানি করছে। ইয়ারুল ইসলাম বিদ্যুৎ জানান, তারা বর্তমানে চীন, শ্রীলঙ্কা, ভারত এবং নেপালে মিডিয়াম লাইনার, টিস্যু এবং রাইটিং প্রিন্টিং পেপার সফলভাবে রপ্তানি করছেন

পেপার পণ্যের পাশাপাশি মেঘনা গ্রুপের ‘ফ্রেশ টিস্যু’ বর্তমানে বাজারের এক নম্বর ব্র্যান্ড হিসেবে পরিচিতি লাভ করেছে বলে তিনি দাবি করেন। এছাড়া তাদের উৎপাদিত শিশুদের ডায়াপার ও প্যান্টস গ্রামীণ ও শহুরে উভয় অঞ্চলে ব্যাপক সাড়া ফেলেছে।

বিদ্যুৎ সাহেব মেলা আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বলেন, এই ধরনের মেলার মাধ্যমে চীন ও ভারতসহ বিভিন্ন দেশের মেশিন ও কাঁচামাল সরবরাহকারীদের সাথে সরাসরি যোগাযোগের সুযোগ তৈরি হচ্ছে, যা বাংলাদেশের পেপার সেক্টরকে আরও সমৃদ্ধ করবে।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930