• ১লা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৬ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ , ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

নোয়াখালী জেলা পুলিশের জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৫ উদযাপন

নিউজ ডেস্ক
প্রকাশিত আগস্ট ৫, ২০২৫
নোয়াখালী জেলা পুলিশের জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৫ উদযাপন

অদ্য ৫ই আগস্ট, ২০২৫ খ্রিঃ সকাল ০৯.০০ ঘটিকায় জুলাই অভ্যুত্থানে নিহত শহীদের স্মরণে শ্রদ্ধা, স্মরণ ও সম্মানের সাথে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন নোয়াখালী জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ আব্‌দুল্লাহ্‌-আল-ফারুক মহোদয়।

পরবর্তিতে সকাল ১০.০০ ঘটিকায় জেলা শিল্পকলা একাডেমি, নোয়াখালী প্রাঙ্গণে জেলা প্রশাসনের আয়োজনে “জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৫” উপলক্ষে আলোচনা সভা ও সম্মাননা প্রদান অুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলার সম্মানিত জেলা প্রশাসক জনাব খন্দকার ইসতিয়াক আহমেদ মহোদয় এবং বিশেষ হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার, নোয়াখালী মহোদয়।

পরিশেষে আগত অতিথিবৃন্দ জুলাই গণঅভ্যুত্থান ২০২৫ উদযাপন উপলক্ষ্যে মঞ্চায়িত নাটক “আবার দেখা হোক” উপভোগ করেন।

অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য ও আহত এবং অংশগ্রহণকারী সম্মুখসারির বীরদের সম্মেলন ও সংবর্ধনা প্রদান উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে নোয়াখালী জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দসহ জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930