অদ্য সকাল ১০:০০ ঘটিকায় পুলিশ কেজি স্কুল অ্যান্ড কলেজ, নোয়াখালীতে পুলিশের অধস্তন কর্মকর্তা/কর্মচারীগণের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর এএসআই(নিঃ) হতে এসআই(নিঃ) পদে বিভাগীয় পদোন্নতি পরীক্ষার MCQ (এমসিকিউ) পরীক্ষা অনুষ্ঠিত হয়।
পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শন করেন জনাব এন এম নাসিরুদ্দিন, পুলিশ সুপার, নোয়াখালী মহোদয়। জনাব মোঃ মনিরুজ্জামান, বিপিএম, পুলিশ সুপার (এআইজি), পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা এবং জনাব মোঃ আকরামুল হোসেন, পিপিএম, পুলিশ সুপার (ক্রাইম ম্যানেজমেন্ট), রেঞ্জ ডিআইজির কার্যালয়, চট্টগ্রাম রেঞ্জ।
এসময় তাঁরা পরীক্ষা কেন্দ্রের সার্বিক পরিবেশ, পরীক্ষার্থীদের উপস্থিতি ও পরীক্ষার শৃঙ্খলা পরিদর্শন করেন এবং সুষ্ঠু ও সুন্দরভাবে পরীক্ষা সম্পন্নের লক্ষ্যে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন জনাব আহমেদ পেয়ার, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস), নোয়াখালী; জনাব আ. ন. ম. ইমরান খাঁন, অতিরিক্ত পুলিশ সুপার (বেগমগঞ্জ সার্কেল), নোয়াখালী; জনাব মোঃ শামসুল আলম, সহকারী পুলিশ সুপার (রামগতি সার্কেল), লক্ষ্মীপুর, জনাব মনীষ দাশ, সহকারী পুলিশ সুপার (চাটখীল সার্কেল), নোয়াখালী এবং মোঃ ইমতিয়াজ আহমেদ পিপিএম, সহকারী পুলিশ সুপার(ছাগলনাইয়া সার্কেল), ফেনীসহ বিভাগীয় পদোন্নতি পরীক্ষা ডিউটিতে নিয়োজিত বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ।