• ৩০শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৪ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

নারায়ণগঞ্জে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের ৩০ তম শাখার উদ্বোধন!

নিউজ ডেস্ক
প্রকাশিত অক্টোবর ১৮, ২০২৪
নারায়ণগঞ্জে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের ৩০ তম শাখার উদ্বোধন!

১৭ অক্টোবর ২০২৪, বৃহস্পতিবার, শাখাটির উদ্বোধন করেন ব্যাংকের চেয়ারম্যান ও সার্ক চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মো. জসিম উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার গোলাম মোহাম্মদ আলমগীর এবং বিকেএমইএ’র সভাপতি মোহাম্মদ হাতেম। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী তারিক মোর্শেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও চিফ বিজনেস অফিসার কে. এম. আওলাদ হোসেন, অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, গ্রাহক-শুভানুধ্যায়ীগণ, বিশিষ্ট ব্যবসায়ি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। উল্লেখ্য, দেশের বিভিন্ন স্থানে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের নতুন শাখা ও উপশাখা উদ্বোধন কার্যক্রম চলমান রয়েছে।

October 2026
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31