• ২০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

দেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জেসিএক্স পরিবারের গভীর শোক

নিউজ ডেস্ক
প্রকাশিত ডিসেম্বর ৩০, ২০২৫
দেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জেসিএক্স পরিবারের গভীর শোক

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জেসিএক্স (JCX) রিয়েল এস্টেট ডেভেলপমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (MD) ইকবাল হোসেন চৌধুরী।

আজ এক শোকবার্তায় ইকবাল হোসেন চৌধুরী বলেন, “বাংলাদেশের রাজনীতিতে বেগম খালেদা জিয়ার অবদান অনস্বীকার্য। তাঁর মৃত্যুতে দেশ একজন অভিজ্ঞ রাজনীতিবিদকে হারালো। আমরা জেসিএক্স পরিবারের পক্ষ থেকে মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি।”

শোকবার্তায় জেসিএক্স পরিবারের পক্ষ থেকে আরও বলা হয়, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তারা গভীরভাবে ব্যথিত। তারা শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং মরহুমার পরকালীন শান্তির জন্য দোয়া প্রার্থনা করেন।

জেসিএক্স-এর ঊর্ধ্বতন কর্মকর্তা ও সকল স্তরের কর্মচারীরাও এই শোকবার্তায় একাত্মতা প্রকাশ করেছেন।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930