দেশের অন্যতম স্বনামধন্য গার্মেন্টস মেশিনারিজ এক্সেসরিজ আর্টিফ্যাক্ট ট্রেডিং লিমিটেড এর ম্যানেজিং ডিরেক্টর লায়ন মোহাম্মদ বেলাল হোসাইন -পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিশ্বের মুসলমান সহ দেশের সবাইকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন।তিনি বলেন, রমযানের এক মাস রোযার কঠোর সংযম সাধনা আত্মশুদ্ধি শেষে ঈদুল ফিতর মুসলমান সম্প্রদায়ের সকলের জন্য সবচেয়ে বড় আনন্দ উৎসব। তারা বলেন, ঈদের আনন্দ বহুগুণ বেড়ে যায়, যখন পরিবার-পরিজন-আত্মীয়-স্বজনদের পাশাপাশি অসহায়-নিরূপায়-অস্বচ্ছল মানুষদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেয়া হয়।জাতি-ধর্ম-সংস্কৃতি নির্বিশেষ সমাজের সকল মানুষের মানবিক অস্তিত্বকে মর্যাদা দেয়া এবং সম্প্রীতি ও শান্তি প্রতিষ্ঠার মধ্য দিয়েই রোযার সংযম সাধনার শিক্ষা মহিমান্বিত হয়।
তিনি আরো বলেন, দেশের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর জন্য সামর্থ্যবান সকলের প্রতি আহবান জানান। তিনি সকলের শান্তি, সমৃদ্ধি ও সুস্থতা কামনা করেন এবং নিরাপদ ভাবে ঈদ উদযাপনের প্রত্যাশা ব্যক্ত করেন । তিনি সকলকে ভেদাভেদ ভুলে পবিত্র ঈদ-উল-ফিতর এর পবিত্রতা রক্ষা করে আনন্দ উপভোগ করার আহবান জানিয়েছেন।