• ১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ৮ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

“ব্যবসায়ীদের দীর্ঘদিনের সংকট দূর হবে নতুন নেতৃত্বে: নজরুল ইসলাম”

নিউজ ডেস্ক
প্রকাশিত ফেব্রুয়ারি ১৭, ২০২৬
“ব্যবসায়ীদের দীর্ঘদিনের সংকট দূর হবে নতুন নেতৃত্বে: নজরুল ইসলাম”

রাজধানীর অন্যতম প্রধান বাণিজ্যিক কেন্দ্র বেগমবাজার ও মৌলভীবাজার বণিক সমিতির নির্বাচন ২০২৬ অত্যন্ত উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়েছে।দীর্ঘ বিরতির পর সরাসরি ভোটের মাধ্যমে প্রতিনিধি নির্বাচনের সুযোগ পাওয়ায় সাধারণ ভোটার ও ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

নির্বাচনে সভাপতি পদপ্রার্থী জনাব নজরুল ইসলাম ভোট চলাকালীন এক প্রতিক্রিয়ায় জানান যে, এবারের নির্বাচন ব্যবসায়ীদের জন্য একটি বিশেষ পাওয়া। তিনি উল্লেখ করেন, ইতিপূর্বে সিলেকশনের মাধ্যমে কমিটি গঠনের প্রক্রিয়া চললেও এবার প্রার্থীদের অনড় অবস্থানের কারণে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচনের আয়োজন সম্ভব হয়েছে। এর ফলে সাধারণ ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পেরে অত্যন্ত আনন্দিত ও সন্তুষ্ট।

সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ প্রসঙ্গে জনাব নজরুল ইসলাম বলেন, “আল্লাহর রহমতে এখন পর্যন্ত অত্যন্ত সুশৃঙ্খলভাবে ভোটগ্রহণ চলছে। ভোটারদের উপস্থিতি এবং তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদের মুগ্ধ করেছে। আশা করছি বাকি সময়টুকুও এভাবেই নির্বিঘ্নে শেষ হবে।”

দেশের নতুন অন্তর্বর্তীকালীন সরকারের কাছে ব্যবসায়ীদের প্রত্যাশা নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ব্যবসায়ীবান্ধব পরিবেশ নিশ্চিত করাই তাদের প্রধান চাওয়া। নতুন সরকার ব্যবসায়ীদের সুযোগ-সুবিধা ও সমস্যাগুলো গুরুত্বের সাথে বিবেচনা করলে দেশের ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

নির্বাচনের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করে সংশ্লিষ্টরা মনে করছেন, এই নির্বাচনের মাধ্যমে বেগমবাজার ও মৌলভীবাজার বণিক সমিতিতে একটি শক্তিশালী ও জনবান্ধব নেতৃত্ব প্রতিষ্ঠিত হবে, যা ভবিষ্যতে ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930