• ১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৬শে জিলহজ, ১৪৪৭ হিজরি
আগুনবেলা

ডেনিম এক্সপো ২০২৬: সমাপনী দিনে ডেনিম সলিউশনস লিমিটেডের স্টলে বায়ারদের উপচে পড়া ভিড়

নিউজ ডেস্ক
প্রকাশিত জুন ১২, ২০২৬
ডেনিম এক্সপো ২০২৬: সমাপনী দিনে ডেনিম সলিউশনস লিমিটেডের স্টলে বায়ারদের উপচে পড়া ভিড়

রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি)-তে অনুষ্ঠিত ‘বাংলাদেশ ডেনিম এক্সপো ২০২৬’ সফলভাবে সম্পন্ন হয়েছে। গত বৃহস্পতিবার (১১ জুন, ২০২৬) মেলার সমাপনী দিনে দেশী-বিদেশী দর্শনার্থী ও বড় বড় পোশাক ক্রেতাদের (বায়ার) উপচে পড়া ভিড়ে মুখরিত ছিল অন্যতম শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান ‘ডেনিম সলিউশনস লিমিটেড’-এর স্টল।

মেলার শেষ দিনে ডেনিম সলিউশনস লিমিটেডের এক্সক্লুসিভ কালেকশন ও উদ্ভাবনী প্রযুক্তি নিয়ে কথা বলেন প্রতিষ্ঠানটির জেনারেল ম্যানেজার (জিএম) সোহাগ সেন।

স্টলে দর্শনার্থী ও বায়ারদের ব্যাপক উপস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করে সোহাগ সেন বলেন, “আমাদের এখানে মূলত বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে থেকে যারা বায়ার আছেন, তারা এসেছেন। আমাদের এখানে আমরা মূলত বায়ারদের অর্ডারের জন্য বিশেষ কিছু কালেকশন নিয়ে এসেছি। আমরা প্রতিবারের মতোই এবারও নতুন কিছু অ্যাপ্লিকেশন নিয়ে এসেছি, যা আমাদের বাংলাদেশে প্রথম এবং আমরা এগুলো বায়ারদের সাথে কথা বলছি। বাংলাদেশের যত বড় বড় বায়ার আছে, তাদের সাথে কথা বলে এই বিষয়গুলো দেখাচ্ছি।”

নতুন কালেকশনের বৈশিষ্ট্য ও পরিবেশের ওপর এর ইতিবাচক প্রভাব তুলে ধরে তিনি আরও বলেন, “আর সবচেয়ে বড় আরেকটা বিষয় হচ্ছে—আমরা যে নতুন অ্যাপ্লিকেশনগুলো দেখাচ্ছি, এগুলো মূলত পরিবেশের জন্য (পরিবেশবান্ধব)।”

মেলার সমাপনী দিনে দেশী ও আন্তর্জাতিক প্রতিনিধিদের সাথে প্রতিষ্ঠানটির অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়েছে। পরিবেশবান্ধব ও যুগোপযোগী এই নতুন অ্যাপ্লিকেশন ও প্রযুক্তিগুলো আগামী দিনে বাংলাদেশের ডেনিম ও তৈরি পোশাক রপ্তানি খাতকে আরও সমৃদ্ধ ও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।

June 2026
S S M T W T F
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930