• ১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৭শে সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

টেকনাফে বসতবাড়িতে কোস্ট গার্ডের অভিযান: ১ লাখ ৩০ হাজার ইয়াবাসহ কারবারি আটক।

নিউজ ডেস্ক
প্রকাশিত জুন ১৬, ২০২৬
টেকনাফে বসতবাড়িতে কোস্ট গার্ডের অভিযান: ১ লাখ ৩০ হাজার ইয়াবাসহ কারবারি আটক।

কক্সবাজারের টেকনাফে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে কোস্ট গার্ড। উদ্ধারকৃত ১ লাখ ৩০ হাজার পিস ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় সাড়ে ৬ কোটি টাকা।

মঙ্গলবার (১৬ জুন) ভোররাতে টেকনাফ থানার হ্নীলা ইউনিয়নের আলীখালী এলাকার একটি বসতবাড়ি থেকে তাকে আটক করা হয়। আটককৃত যুবকের নাম কামাল হোসেন (৩৫)। তিনি স্থানীয় আলীখালী গ্রামের বাসিন্দা।

যেভাবে চলল অভিযান
কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোররাতে আলীখালী এলাকার একটি বাড়িতে তল্লাশি চালায় কোস্ট গার্ডের একটি দল। এ সময় ঘরটিতে সুকৌশলে লুকিয়ে রাখা ১ লাখ ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

কোস্ট গার্ডের বক্তব্য: “জব্দকৃত মাদকের আনুমানিক মূল্য প্রায় ৬ কোটি ৫০ লাখ টাকা। আটককৃত মাদক কারবারি ও উদ্ধার হওয়া ইয়াবার বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।”

সীমান্তবর্তী এলাকায় মাদকের চোরাচালান বন্ধে কোস্ট গার্ডের এমন কঠোর অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এই কর্মকর্তা।

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031