• ৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

ছাত্রদের রক্তে অর্জিত সুযোগকে কাজে লাগাতে হবে-নৌ উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন

নিউজ ডেস্ক
প্রকাশিত সেপ্টেম্বর ৪, ২০২৪
ছাত্রদের রক্তে অর্জিত সুযোগকে কাজে লাগাতে হবে-নৌ উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন

নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা বিগ্রেডিয়ার জেনারেল (অব:) এম সাখাওয়াত হোসেন এক মতবিনিময় সভায় বলেছেন, ‘বিআইডব্লিউটিসি’র কার্যক্রম বাস্তবায়নে উদ্যোগী হতে হবে। বিআইডব্লিউটিসি’র সকল কার্যক্রমে ব্যয় সংকোচন এবং স্বচ্ছতা ও নিষ্ঠার সাথে নিজ দায়িত্ব পালনের করতে হবে। ছাত্র-জনতার রক্তের বিনিময়ে অর্জিত এই সুযোগকে আমাদের কাজে লাগাতে হবে, যেকোন অনিয়ম দূর করতে হবে।’

বুধবার (৪ সেপ্টেম্বর) বিকেলে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) প্রধান কার্যালয় ফেয়ারলি হাউস ২৪ কাজী নজরুল ইসলাম এভিনিউতে পরিদর্শন ও বিআইডব্লিউটিসি’র সম্মেলন কক্ষে কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময় সভায় বস্ত্র ও পাট এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন
তিনি এসব কথা বলেছেন।

উল্লেখ্য, বিআইডব্লিউটিসি’র চেয়ারম্যান অতিরিক্ত সচিব ড.কে এম মতিউর রহমান বিআইডব্লিউটিসি’র সার্বিক কার্যক্রম, সমস্যা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বিষয়ক উপস্থাপনা করেন।

এসময় নৌ পরিবহন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব সঞ্জয় কুমার বনিক বিআইডব্লিউটিসির পরিচালকও মহাব্যবস্থাপকবৃন্দ, সংশ্লিষ্ট বিভাগীয় প্রধান ও ইউনিট প্রধানগণ সভায় উপস্থিত ছিলেন।

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930