• ১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ৮ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

জাতীয় ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশনের অনুদান ও বৃত্তি প্রদান: ৩,২৬২ জন ক্রীড়াসেবী ও শিক্ষার্থী পেলেন প্রায় সাড়ে ৮ কোটি টাকা

নিউজ ডেস্ক
প্রকাশিত জুন ১৫, ২০২৬
জাতীয় ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশনের অনুদান ও বৃত্তি প্রদান: ৩,২৬২ জন ক্রীড়াসেবী ও শিক্ষার্থী পেলেন প্রায় সাড়ে ৮ কোটি টাকা

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে জাতীয় ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশন কর্তৃক অসচ্ছল, অসুস্থ, আহত ও অসমর্থ ক্রীড়াসেবীদের ক্রীড়া ভাতা, প্রতিভাবান ও উদীয়মান ক্রীড়া শিক্ষার্থীদের ‘ক্রীড়া শিক্ষা বৃত্তি’ এবং অসুস্থ ও অসচ্ছল ক্রীড়াসেবীদের ‘চিকিৎসা ও আর্থিক সহায়তা’ প্রদান অনুষ্ঠান আজ সোমবার জাতীয় ক্রীড়া পরিষদের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়েছে।

এ বছর “ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২০২৫-২৬ অর্থবছরে ৩,২৬২ জন ক্রীড়াসেবী ও শিক্ষার্থীর মাঝে মোট ৮ কোটি ৪১ লক্ষ ৭৪ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং জাতীয় ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশনের চেয়ারম্যান **মোঃ আমিনুল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব এবং ফাউন্ডেশনের ভাইস-চেয়ারম্যান মোঃ মাহবুব-উল-আলম।
প্রধান অতিথির বক্তব্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক বলেন, “বর্তমান সরকার ক্রীড়াবান্ধব সরকার। আমাদের লক্ষ্য শুধু মাঠের খেলাধুলা উন্নয়ন নয়, বরং যারা দেশের জন্য গৌরব বয়ে এনেছেন বা আনছেন, সেইসব ক্রীড়াবিদদের পাশে দাঁড়ানো। ‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’—এই স্লোগানকে ধারণ করে সরকার দেশের ক্রীড়াবিদদের সামাজিক ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে নিরলস কাজ করে যাচ্ছে।”

অনুষ্ঠানে জানানো হয়, ২০২৫-২৬ অর্থবছরের বরাদ্দের খাতভিত্তিক বিবরণ নিচে দেওয়া হলো:
ক্রীড়া ভাতা:রাজস্ব বাজেট হতে মোট ১,৭৯৭ জন অসচ্ছল, অসুস্থ ও অসমর্থ ক্রীড়াসেবীকে ক্রীড়া ভাতা বাবদ ৫ কোটি ৩৯ লক্ষ ১০ হাজার টাকা** প্রদান করা হয়েছে।

চিকিৎসা ও আর্থিক সহায়তা:ফাউন্ডেশনের সিডমানির লভ্যাংশ হতে অসচ্ছল ও গুরুতর অসুস্থ ৪২ জন ক্রীড়াসেবীকে চিকিৎসা বাবদ ৩২ লক্ষ ৪০ হাজার টাকাপ্রদান করা হয়েছে।

ক্রীড়া শিক্ষা বৃত্তি: তৃণমূল পর্যায় থেকে ক্রীড়াবিদ তৈরিতে প্রতিভাবান ও উদীয়মান ১,৪২৩ জন ক্রীড়া শিক্ষার্থীকে মোট ২ কোটি ৭০ লক্ষ ২৪ হাজার টাকা ক্রীড়া শিক্ষা বৃত্তি হিসেবে প্রদান করা হয়েছে।
স্বচ্ছতা নিশ্চিত করতে ক্রীড়া ভাতা এবং চিকিৎসা সহায়তার অর্থ BEFTN (Bangladesh Electronic Funds Transfer Network) পদ্ধতির মাধ্যমে সরাসরি উপকারভোগীদের ব্যাংক অ্যাকাউন্টে প্রেরণ করা হয়েছে।

অনুষ্ঠানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং জাতীয় ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং অনুদানপ্রাপ্ত ক্রীড়াবিদ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930