• ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১২ই সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

গোবিন্দগঞ্জে মোটরসাইকেলের লক ভেঙে চুরির সময় হাতে নাতে চোরকে আটক করেছে জনতা

নিউজ ডেস্ক
প্রকাশিত ফেব্রুয়ারি ১, ২০২৫
গোবিন্দগঞ্জে মোটরসাইকেলের লক ভেঙে চুরির সময় হাতে নাতে চোরকে আটক করেছে জনতা

গাইবান্ধা মোঃ আবু জাফর মন্ডলঃ

গাইবান্ধা জেলাধীন গোবিন্দগঞ্জে ডিসকভার ১২৫ সিসি মোটরসাইকেলের লক ভেঙে চুরি করে নিয়ে যাওয়ার সময় জনতা হাতে নাতে চোরকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। গোবিন্দগঞ্জ পৌর শহরের গোরস্থান পাড়ায় এ ঘটনা ঘটে। এসময় চোরের কাছ থেকে মোটরসাইকেলের লক ভাঙ্গা মাষ্টার কি ও চাবি, মোবাইল উদ্ধার করা হয়। আটককৃত মোটরসাইকেল চোর আব্দুল হালিম (২৫) আন্ত জেলা চোর চক্রের সদস্য বলে জানা যায়। সে সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানা সদরের আশরাফ আলীর ছেলে। গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম বলেন, তাকে জিজ্ঞাসাবাদসহ প্রয়োজনীয় আইনানুগ পদক্ষেপ নেয়া হয়েছে।
আরো উল্লেখ্য থাকে যে, ইতিপূর্বেও গোবিন্দগঞ্জের পূর্বালী ব্যাংক, আদালত চত্তর,উপজেলা চত্তর,গরু হাটি,হাসপাতাল চত্তর থেকে বেশ কয়েকটি মোটরসাইকেল চুরি হলেও আজ অবধি সেই মোটরসাইকেল গুলি উদ্ধার করা হয়নি। এব্যবপারে সংশ্লিষ্ট কতৃপক্ষের সুদৃষ্টি কামনা করছেন মোটরসাইকেল চালকগনেরা।