পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ওমেরা রিনিউয়েবল এনার্জি লিমিটেড (ওমেরা সোলার) এবং ইস্ট কোস্ট গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মাসুদুর রহমান।
বুধবার ২৭ মে ২০২৬ এক শুভেচ্ছা বার্তায় তিনি দেশবাসীর সুখ, শান্তি, সমৃদ্ধি ও দীর্ঘায়ু কামনা করেন। একই সাথে পবিত্র ঈদ উদযাপনে ঘরমুখী ও ঈদে বাড়ি ফেরা সকল মানুষের নিরাপদ, স্বস্তিদায়ক এবং নির্বিঘ্ন যাতায়াত কামনা করেছেন।
মাসুদুর রহমান বলেন, “ঈদুল আযহা আমাদের মাঝে ত্যাগ, আত্মশুদ্ধি ও সম্প্রীতির বার্তা নিয়ে আসে। এই পবিত্র উৎসবের আনন্দ ছড়িয়ে পড়ুক সবার মাঝে।” তিনি আশা প্রকাশ করেন, এই ঈদ প্রতিটি মানুষের জীবনে অনাবিল আনন্দ, শান্তি ও সৌহার্দ্য বয়ে আনবে এবং পারস্পরিক ভ্রাতৃত্ববোধকে আরও সুদৃঢ় করবে।
সবশেষে তিনি সবার সুস্বাস্থ্য, কল্যাণ ও নিরাপদ যাত্রা কামনা করে আবারও সবাইকে “ঈদ মোবারক” জানান।