• ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ১২ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

ঐক্যমত্য কমিশনের বৈঠকে এবি পার্টি:আদালতে পুনঃপ্রতিষ্ঠা হওয়া তত্ত্বাবধায়ক ব‍্যবস্থায় একমত এবি পার্টি -ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ

নিউজ ডেস্ক
প্রকাশিত জুলাই ২০, ২০২৫
ঐক্যমত্য কমিশনের বৈঠকে এবি পার্টি:আদালতে পুনঃপ্রতিষ্ঠা হওয়া তত্ত্বাবধায়ক ব‍্যবস্থায় একমত এবি পার্টি -ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ

পুলিশ এবং জনপ্রশাসন সংস্কার নিয়ে ঐকমত্য কমিশনে আলোচনার দাবি এবি পার্টির :

তৃতীয় দফা বৈঠকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে আলোচনায় একমত পোষণ করে আমার বাংলাদেশ পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, এটি আদালতের রায়ের মাধ্যমে পুনঃপ্রতিষ্ঠা হয়ে গেছে । কমিশন সকল দলের মতের উপর ভিত্তি করে একটি প্রস্তাবনা দিয়েছে যেখানে সংসদে প্রতিনিধিত্ব করা রাজনৈতিক দলের নেতারাই সমাধান করবেন। সংসদের প্রধান দল, বিরোধী দল, দ্বিতীয় বৃহত্তম রাজনৈতিক দল মতামত দেবেন । মতামতের উপর ভিত্তি করে ৭ সদস্যের একটি প‍্যানেল করার ব‍্যাপারে একমত হয়েছেন সকল রাজনৈতিক দল যেখানে প‍্যানেল ৫ জন করে বাছাই করবেন । বাছাই প্রক্রিয়া শেষে সরকারী দলের প্রস্তাব, বিরোধী দলের প্রস্তাব, দ্বিতীয় বিরোধী দলের প্রস্তাব মিলে
৫ সদস্যের একটা প‍্যানেল হতে পারে । যদি প্রথম স্টেজে সকল দল মিলে একমত হতে না পারে তাহলে ৫ সদস্যের ঐই প‍্যানেলে র‍্যাংক চয়েস ভোট হতে পারে । এক্ষেত্রে কিছু দ্বিমত আছে যেখানে সংসদে সকল প্রতিনিধিত্ব দলগুলোকে মতামতে অংশগ্রহণ করানো যায় কিনা সেই বিষয়ে আলোচনা হয়েছে। প্রধান উপদেষ্টা নিয়োগের পদ্ধতির ব‍্যাপারে এবি পার্টি একমত । যদিও প্রধান উপদেষ্টা নিয়োগের ব‍্যাপারে আরো একটি প্রস্তাব এসেছে যেখানে সংসদের বাইরে রাজনৈতিক ভাবে নিবন্ধিত ক্রিয়াশীল এমন দলগুলোর মতামতও নেওয়া হবে কিনা ।
তৃতীয়ত, বাকী ১৫ জন উপদেষ্টা নিয়োগের ক্ষমতা প্রধান উপদেষ্টা দিয়ে দেওয়ার প্রস্তাব করা হয়েছে । এবি পার্টি এক্ষেত্রে মনে করে অন‍্যান‍্য উপদেষ্টা নিয়োগে প্রধান উপদেষ্টা বাছাই কমিটির মতামত নিতে পারেন। তবে সেক্ষেত্রে প্রধান উপদেষ্টা বাধ‍্য নন এমন একটি প্রস্তাব এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার সানী আব্দুল হক ঐক‍্যমতে তুলে ধরেছেন।

আজ ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠক শেষে মিডিয়া ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।এসময় এবি পার্টির নেতৃবৃন্দের মধ্যে আরো উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার জুবায়ের আহমেদ ভূইয়া, সাংগঠনিক সম্পাদক (রাজশাহী) সাঈদ নোমান, সাংগঠনিক সম্পাদক( বরিশাল) গাজী নাসির, ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব সেলিম খান ও কেন্দ্রীয় পাঠাগার ও গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনোয়ার ফারুক।

এসময় ব‍্যারিষ্টার ফুয়াদ আরো বলেন, যেহেতু কোটার বিরুদ্ধে আন্দোলন হয়েছে। তাই জুলাই গণঅভ্যুত্থানে আহতদের জন‍্য কলেজ বিশ্ববিদ্যালয়ে রাখা ৫% কোটাকে তারা অবমাননা মূলক মনে করছি।কোটার বিরুদ্ধে মেধার ভিত্তিতে সমাজ ও একটি রাষ্ট্র তৈরির এই আজাদীর লড়াইয়ে আবার কোটা ফিরিয়ে আনা অন‍্যায‍্য। তাই শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তিতে জুলাই কোটার বিরুদ্ধে কমিশনে আলোচনহওয়া উচিৎ। পাশাপাশি পুলিশ ও জনপ্রশাসন সংস্কার নিয়ে এখনো পর্যন্ত তেমন কোন উদ্যোগ চোখে পড়েনি । এজন‍্য এবি পার্টি মনে করে যে, কমিশনে গুরুত্বের সাথে এই বিষয়গুলো নিয়ে দ্রুত আলোচনা হওয়া দরকার।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930