• ২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৯শে সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

এশিয়ান সিরামিকস টেকনোলজি ৫০ ফোরাম ঢাকা’র বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
প্রকাশিত জুলাই ২০, ২০২৫
এশিয়ান সিরামিকস টেকনোলজি ৫০ ফোরাম ঢাকা’র বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

বাংলাদেশে বিনিয়োগ সম্ভাবনা, দক্ষতা ও আন্তঃদেশীয় সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে বন্ধুপ্রতীম দুই দেশ চীন এবং বাংলাদেশের সিরামিক শিল্পের মধ্যে সহযোগিতা ও উন্নয়নে অভিজ্ঞতা বিনিময়, প্রযুক্তি স্থানান্তর এবং বাণিজ্য সম্পর্ক জোরদার জরুরি বলে মন্তব্য করেছেন উভয় দেশের সিরামিক শিল্প সংশ্লিষ্টরা। তাদের মতে, এশিয়ান সিরামিকস টেকনোলজি ৫০ ফোরাম ঢাকা’র বাস্তবমুখী উদ্যোগ গ্রহণের মাধ্যমে চীনের উন্নত সিরামিক প্রযুক্তি বাংলাদেশের শিল্পে স্থানান্তরের এবং বিনিয়োগের সুযোগ তৈরি করবে। পাশাপাশি আধুনিকীকরণ এবং উৎপাদনশীলতা বৃদ্ধিতেও তা দারুন সহায়ক ভূমিকা রাখতে পারে।

শনিবার (১৯ জুলাই ২০২৫) রাজধানীর একটি হোটেলে এশিয়ান সিরামিকস টেকনোলজি ৫০ ফোরাম – ঢাকা’ বার্ষিক সম্মেলন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। বাংলাদেশ সিরামিক ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন বিসিএমইএ এবং ফোশান ইউনিসিরামিকস এক্সপো যৌথভাবে এ সম্মেলনের আয়োজন করে। এতে মিডিয়া পার্টনার ছিল সিরামিক টাউন উইকলি ও সিরামিক বাংলাদেশ ম্যাগাজিন।

সম্মেলনে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিসিএমইএ-এর ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট মো. মামুনুর রশীদ এফসিএমএ, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুল হাকিম সুমন, সাধারণ সম্পাদক ইরফান উদ্দীন, সিরামিক টাউন উইকলি’র প্রেসিডেন্ট ও ফোশান ইউনিসিরামিকস ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেডের জেনারেল ম্যানেজার লি সিনলিয়াং। বিসিএমইএ-এর ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট মো. মামুনুর রশীদ এফসিএমএ বলেন, আমাদের লক্ষ্য চীনের উন্নত সিরামিক প্রযুক্তি বাংলাদেশের শিল্পে স্থানান্তরের সুযোগ তৈরি করা, যা এই শিল্পের আধুনিকীকরণ এবং উৎপাদনশীলতা বৃদ্ধিতে সহায়ক হবে। তিনি বলেন, এ সম্মেলন উভয় দেশের শিল্প প্রতিনিধিদের মধ্যে অভিজ্ঞতা এবং বাস্তবমুখী জ্ঞান ভাগাভাগি করার সুযোগ তৈরির পাশাপাশি নতুন ধারণা এবং বিনিয়োগ ও উদ্ভাবনের পথ প্রশস্ত করবে। বিদেশী বিনিয়োগের ক্ষেত্রে সরকার প্রদত্ত বিভিন্ন প্রণোদনা ঘোষণার প্রেক্ষিতে নতুন বিনিয়োগ সম্ভাবনা সৃষ্টি হবে বলে তিনি মনে করেন।

বিসিএমইএ’র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুল হাকিম সুমন, জেনারেল সেক্রেটারী ইরফান উদ্দীন এবং চীনা প্রতিনিধির পক্ষে সিরামিক টাউন উইকলি’র প্রেসিডেন্ট এবং ফোশান ইউনিসিরামিকস এর জেনারেল ম্যানেজার লি জিনলিয়াং এবং প্রযুক্তি বিশেষজ্ঞ লুও ফেই বক্তব্য রাখেন।

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031