ডিআইজি রাজশাহী রেঞ্জ মহোদয়ের তত্ত্বাবধানে, মিশন বালিকা উচ্চ বিদ্যালয়, রাজশাহী কেন্দ্রে বাংলাদেশ পুলিশের এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগের প্রথম দিনের বগুড়া জেলার পরীক্ষার্থীদের লিখিত পরীক্ষা অত্যন্ত সুষ্ঠু, স্বচ্ছ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
পরীক্ষা কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন রাজশাহী রেঞ্জ, বাংলাদেশ পুলিশ-এর সম্মানিত ডিআইজি জনাব মোঃ আশিক সাঈদ মহোদয়। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন অ্যাডিশনাল ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট), অতিরিক্ত দায়িত্বে অ্যাডিশনাল ডিআইজি (প্রশাসন ও অর্থ) জনাব খন্দকার মোঃ শামীম হোসেন মহোদয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন বগুড়া জেলার জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মির্জা সায়েম মাহমুদ, পিপিএম এবং নওগাঁ জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম ।
উল্লেখ্য, রাজশাহী রেঞ্জের ৮টি জেলার প্রার্থীদের লিখিত পরীক্ষা রাজশাহী রেঞ্জের ডিআইজি মহোদয়ের তত্ত্বাবধানে রাজশাহী শহরের নির্ধারিত ৩টি কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হয়। রাজশাহী মিশন বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে, বগুড়া ও নওগাঁ জেলার প্রার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করেন। পরীক্ষা কেন্দ্রে প্রার্থীদের প্রবেশ, পরিচয় যাচাই, প্রশ্নপত্র বিতরণসহ ফেস ডিটেকশন এর মাধ্যমে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ এবং সার্বিক ব্যবস্থাপনায় সর্বোচ্চ শৃঙ্খলা, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করা হয়।
পরিদর্শনকালে ঊর্ধ্বতন কর্মকর্তাগণ দায়িত্বরত পুলিশ সদস্য ও সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন এবং সুষ্ঠু ও সফলভাবে দায়িত্ব পালনের জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।