• ২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১১ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

”উত্তরা মিডিয়া ক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকী ও জাকারিয়া-বেদু জন্মোৎসব উদযাপিত”

নিউজ ডেস্ক
প্রকাশিত ডিসেম্বর ২৫, ২০২৫
”উত্তরা মিডিয়া ক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকী ও জাকারিয়া-বেদু জন্মোৎসব উদযাপিত”

” উত্তরা মিডিয়া ক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকী ও জাকারিয়া-বেদু জন্মোৎসব উদযাপিত” ঢাকাঃ উত্তরা মিডিয়া ক্লাবের ১৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানের পাশাপাশি সরকারের সাবেক উপদেষ্টা মানবকন্ঠের প্রকাশক প্রধান সম্পাদক ক্লাবের প্রয়াত সভাপতি বীর মুক্তিযোদ্ধা কবি জাকারিয়া চৌধুরীর ৯৫ তম জন্মবার্ষিকী ও ক্লাবের অপর প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্ট সাংবাদিক রবীন্দ্র গবেষক জনাব আমিনুল ইসলাম বেদুর ৮৫ তম জন্মবার্ষিকী অনুষ্ঠিত হয়েছে।

এই উপলক্ষে আজ ২৪ ডিসেম্বর, বুধবার, সন্ধ্যা ৫.৩০টায় উত্তরার গাউসুল আজম জনপদের মেজবান রেস্টুরেন্টে কবি জাকারিয়া চৌধুরী -আমিনুল ইসলাম বেদু জন্মোৎসব ও ক্লাবের ১৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী জমকালো অনুষ্ঠানের মাধ্যমে উদযাপিত হয়েছে।

সভাপতি ও প্রধান অতিথি ও সকল অতিথির আসন গ্রহনের পর প্রথমেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন উত্তরা মিডিয়া ক্লাবের সাধারণ সম্পাদক কবি জামসেদ ওয়াজেদ সম্পাদক, জলছবি।

সভায় সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি কে. এম. শরিফুল ইসলাম খান (ডলার) এবং সঞ্চালনা করেন হুমায়ূন কবির, যুগ্ম সাধারণ সম্পাদক উত্তরা মিডিয়া ক্লাব।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র সহ সভাপতি রাশেদুল হাসান বুলবুল,সৈয়দ এনাম উল্লাহ, প্রিন্সিপাল নুরুন নাহার, আহসান হাবীব বাবু, লাকী বেগম, সাহিল মুহাম্মদ, মাহফুজা লিজা, মনিরুজ্জামান জুয়েল, খোকা আমিন, মিনহাজ উদ্দীন অন্তর, নাহিদ সুলতানা, ছিলেন নির্বাহী সদস্য মুহাম্মদ ওবাউদুল্লাহ, সৈয়দ শাকিল আহাদ, সালেহ রশিদ অলক,ইসমোতারা মনি, দিলরুবা হোসেন,, লাকী জাহান, লাকি বেগম সহ ক্লাবের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল সদস্যবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা প্রয়াত দুই সভাপতির স্মৃতিচারণ করে তাঁদের অবদান শ্রদ্ধাভরে স্মরণ করেন। একই সঙ্গে ক্লাবের সাংগঠনিক ঐক্য, গণমাধ্যমে সদস্যদের ভূমিকা ও পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার আহ্বান জানানো হয়।

উত্তরা মিডিয়া ক্লাবের সভাপতি কে. এম. শরিফুল ইসলাম খান (ডলার) উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে ক্লাবের সাফল্য ও ঐতিহ্য অক্ষুণ্ণ রাখার প্রত্যয় ব্যক্ত করেন। সভাপতি আরো ও জানান ২০০৫ সালের বার্ষিক বনভোজন আগামী ফেব্রুয়ারির আগেই আমরা সম্পন্ন করতে চাচ্ছি এবং মিডিয়া ক্লাবের একটি প্লটের জন্য সে তার নিজের উদ্যোগে অতি শীঘ্রই একটি ব্যবস্থা করবেন এবং সবাইকে শুভেচ্ছা জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।

June 2026
S S M T W T F
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930