• ২০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

নোয়াখালী জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
প্রকাশিত নভেম্বর ১৯, ২০২৫
নোয়াখালী জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত

অদ্য সকাল ০৯.০০ ঘটিকায় নোয়াখালী জেলা পুলিশ লাইন্সের প্যারেড গ্রাউন্ডে পুলিশ অফিসার ও ফোর্সদের মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়।
উক্ত প্যারেডে কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন জনাব মোঃ আব্‌দুল্লাহ্‌-আল-ফারুক, পুলিশ সুপার,নোয়াখালী মহোদয়।

উক্ত কুচকাওয়াজ ও অভিবাদন প্যারেডে প্যারেড কমান্ডারের দায়িত্ব পালন করেন জনাব মনীষ দাশ, সহকারি পুলিশ সুপার, চাটখিল সার্কেল, নোয়াখালী।

এই সময় আরো উপস্থিত ছিলেন জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ সহ মাস্টার প্যারেড অংশগ্রহণকারী পুলিশ সদস্যরা।

প্যারেড পরিদর্শন শেষে মান্যবর পুলিশ সুপার মহোদয় জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও প্যারেডের মান উন্নয়ন সহ বিভিন্ন বিষয়ের ওপর দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং কুচকাওয়াজে অংশগ্রহণকারী সকলকে ধন্যবাদ এবং সুস্থতা কামনা করে সমাপ্তি করেন।

পরিশেষে মান্যবর পুলিশ সুপার, নোয়াখালী মহোদয় অস্ত্রাগার ও যানবাহন শাখা পরিদর্শন করেন।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930