• ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ৭ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

ইস্টার সানডে’তে সম্প্রীতির বার্তা: অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনে ঐক্যের আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর

নিউজ ডেস্ক
প্রকাশিত এপ্রিল ৫, ২০২৬
ইস্টার সানডে’তে সম্প্রীতির বার্তা: অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনে ঐক্যের আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর

পবিত্র ইস্টার সানডে উপলক্ষ্যে রাজধানীর কাকরাইলের আর্চবিশপস হাউসে এক আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে শুভেচ্ছা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ইউনাইটেড ফোরাম অব চার্চেস-বাংলাদেশের প্রেসিডেন্ট আর্চবিশপ বিজয় এন. ডি’ ক্রুজ, ওএমআই-এর সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে খ্রিস্টান সম্প্রদায়ের ধর্মীয় ও সামাজিক নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

প্রধান অতিথির বক্তব্যের শুরুতেই মন্ত্রী ইস্টার সানডের শুভক্ষণে উপস্থিত সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

মন্ত্রী বলেন, বাংলাদেশ আজ এক গুরুত্বপূর্ণ সময় অতিক্রম করছে। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের এখনই উপযুক্ত সময়। আমাদের লক্ষ্য একটি অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক ও মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা।

তিনি মানবিক মর্যাদা ও সাম্য প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করে বলেন, সকল ধর্ম-বর্ণের মানুষের সমান অধিকার নিশ্চিত করেই একটি সমৃদ্ধ দেশ গড়া সম্ভব। এ সময় তিনি দেশে বিভেদ সৃষ্টির অপচেষ্টা সম্পর্কে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান এবং জাতীয় ঐক্য সুদৃঢ় করার ওপর জোর দেন।

মন্ত্রী আরও বলেন, মানুষের কল্যাণই আমাদের রাজনীতির মূল লক্ষ্য। মানুষের জীবনমান উন্নয়ন ও ভাগ্য পরিবর্তনের মাধ্যমে আমরা একটি সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে চাই।

অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মোঃ আব্দুস সালাম, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকারসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সভাটি সম্প্রীতি, সহনশীলতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধের এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে উপস্থিত সকলের মাঝে ইতিবাচক বার্তা ছড়িয়ে দেয়।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930