• ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি গাজীপুর জেলার টঙ্গীতে জাবের এন্ড জুবায়ের ফেব্রিকস লিমিটেডের কারখানা প্রাঙ্গনে এটিএম/ সিআরএম বুথ চালু করেছে।

নিউজ ডেস্ক
প্রকাশিত ফেব্রুয়ারি ২৬, ২০২৪
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি গাজীপুর জেলার টঙ্গীতে জাবের এন্ড জুবায়ের ফেব্রিকস লিমিটেডের কারখানা প্রাঙ্গনে এটিএম/ সিআরএম বুথ চালু করেছে।

ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা ২৫ ফেব্রুয়ারি ২০২৪, রবিবার, এ বুথের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ কায়সার আলী, ঢাকা সেন্ট্রাল জোনপ্রধান মাহমুদুর রহমান, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ রফিকুল ইসলাম, জাবের এন্ড জুবায়ের ফেব্রিকস লিমিটেডের ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ আব্দুল্লাহ জাবের, নোমান গ্রপের এক্সিকিউটিভ ডাইরেক্টর মোঃ শহিদুল্লাহ চৌধুরী, ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আবদুল কাদের সরদার ও মোহাম্মদ আবদুল মান্নান সহ উভয় প্রতিষ্ঠানের নির্বাহী ও কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

October 2026
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31