• ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৪ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

ইসলামী ঐক্যজোটের সাথে সংস্কার, নির্বাচন ও চলমান পরিস্থিতি নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর রাজনৈতিক সংলাপ চলছে

নিউজ ডেস্ক
প্রকাশিত মে ৮, ২০২৫
ইসলামী ঐক্যজোটের সাথে সংস্কার, নির্বাচন ও চলমান পরিস্থিতি নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর রাজনৈতিক সংলাপ চলছে

পুরানা পল্টনস্থ ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় কার্যালয়ে আজ (৮ মে’২৫) বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে চলছে এ সংলাপ। এতে অংশ নিয়েছে ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আব্দুল কাদির, সিনিয়র ভাইস চেয়ারম্যান মাওলানা জোনায়ের আহমাদ, মহাসচিব মুফতী সাখাওয়াত হোসাইন রাজী, যুগ্ম মহাসচিব মাওলানা ফজলুর রহমান, মাওলানা আব্দুল কাইয়ুম, মুফতী শামসুল আলম, মাওলানা জুনায়েদ গুলজার, মাওলানা লিয়াকত আলী, সহকারী সাংগঠনিক সচিব মাওলানা মাসরূর আহমাদ।

ইসলামী আন্দোলন বাংলাদেশ এর পক্ষে উপস্থিত আছেন দলের আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই, মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, অধ্যাপক মাহবুবুর রহমান, যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, সহকারী মহাসচিব মুফতি সৈয়দ এছহাক মুহাম্মদ আবুল খায়ের, রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট এম হাছিবুল ইসলাম, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সাধারণ সম্পাদক মুফতী রেজাউল করীম আবরার প্রমুখ।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930