• ২৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৩ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক বশিরুল আলম বদলি

নিউজ ডেস্ক
প্রকাশিত সেপ্টেম্বর ২৩, ২০২৪
ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক বশিরুল আলম বদলি

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়াধীন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক ড. মহাঃ বশিরুল আলমকে বদলি করা হয়েছে। তাঁকে পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

গতকাল জনপ্রশাসন মন্ত্রণালয়ের উর্ধ্বতন নিয়োগ-১ শাখা হতে এসংক্রান্ত প্রজ্ঞাপন জারী করা হয়।

নিয়মিত মহাপরিচালক যোগদান না করা পর্যন্ত
ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সংস্থা ও আইন অনুবিভাগের অতিরিক্ত সচিব মোঃ সাইফুল ইসলামকে নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে ইসলামিক ফাউণ্ডেশনের মহাপরিচালকের দায়িত্ব প্রদান করা হয়েছে। আজ ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রশাসন-১ শাখা হতে এ সংক্রান্ত অফিস আদেশ জারী করা হয়েছে।

October 2026
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31