• ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

আলোচনা হতে পারে; তবে সেটি সংবিধানসম্মত হতে হবে-নৌপরিবহন প্রতিমন্ত্রী

নিউজ ডেস্ক
প্রকাশিত নভেম্বর ২০, ২০২৩
আলোচনা হতে পারে; তবে সেটি সংবিধানসম্মত হতে হবে-নৌপরিবহন প্রতিমন্ত্রী

ঢাকা, ২০ নভেম্বর ২০২৩ ইং

অবরোধ-হরতালের ঘোষণা আছে, বাস্তব চিত্রে নাই। উৎসব মুখর পরিবেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের নমিনেশন পেপার উত্তোলন ও জমা হচ্ছে। ঢাকার উৎসব এক রকম। ঢাকার বাইরে একটু বেশি। নির্বাচনী এলাকার মানুষ আগ্রহ করে দেখছে তাদের এলাকায় কোন কোন প্রার্থী নির্বাচনে অংশ নিচ্ছে। সংসদ নির্বাচন সরকার পরিবর্তনের নির্বাচন; অন্যসব নির্বাচন থেকে এটি আলাদা। এতে মানুষের আগ্রহ আছে। যথাসময়ে নির্বাচন হবে। এটিকে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। যারা নির্বাচন করবে না বা নির্বাচন বাদ দিয়ে গেল; তারা নির্বাচন থেকে ছিটকে যাবে। আলোচনা হতে পারে; তবে সেটি সংবিধানসম্মত হতে হবে।
নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এম.পির সাথে আজ তার অফিস কক্ষে বাংলাদেশস্থ স্পেনের রাষ্ট্রদূত ফ্রানসিস্কো দ্যা আসিস বেনিতেজ সালাহ (Francisco de Asus Benitez Salas) এর সাক্ষাত শেষে প্রতিমন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী জানান, তাদের মধ্যে পারস্পারিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশনের (আইএমও) কাউন্সিল নির্বাচনে ‘বি’ ক্যাটাগরিতে স্পেন বাংলাদেশের সমর্থন চেয়েছে। বাংলাদেশও আইএমও কাউন্সিল নির্বাচনে ‘সি’ ক্যাটাগরিতে স্পেনের সমর্থন চেয়েছে। বাংলাদেশ স্পেনের মধ্যে দীর্ঘদিনের সুসম্পর্ক রয়েছে। তারা বাংলাদেশে মিলিটারি ও পুলিশ সেক্টরে কাজ করছে। বাংলাদেশের গার্মেন্টস পণ্য ইম্পোর্টের ক্ষেত্রে ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ চারটি দেশের মধ্যে স্পেন অন্যতম। এছাড়া বাংলাদেশের এগ্রিকালচার ও পাওয়ার সেক্টরেও স্পেন কাজ করছে। রাষ্ট্রদূত বলেছেন, মেরিটাইম সেক্টরে বাংলাদেশ ভালো করছে। তিনি আশা করেন, বাংলাদেশ মেরিটাইম সেক্টরে আগামী দিনে বড় জায়গা করে নিবে। উল্লেখ্য, আইএমও’র সদস্য ১৭৪ দেশ। আইএমও-তে দু’বছর পর ৪০ সদস্যের গভার্ণিং বডি গঠিত হয়। ৪০ সদস্যের মধ্যে ‘এ’ এবং ‘বি’ ক্যাটাগরিতে ১০টি করে ২০টি এবং ‘সি’ ক্যাটাগরিতে ২০টি পদে নির্বাচন/মনোনীত হয়।

October 2026
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31