• ২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১১ই সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

আরএমপি’র কর্ণহার থানা পরিদর্শন করলেন পুলিশ কমিশনার মহোদয়

নিউজ ডেস্ক
প্রকাশিত জুলাই ১৪, ২০২৫
আরএমপি’র কর্ণহার থানা পরিদর্শন করলেন পুলিশ কমিশনার মহোদয়



আজ ১৪ জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ বেলা ১১:৪৫ টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সম্মানিত পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ আবু সুফিয়ান মহোদয় কর্ণহার থানা পরিদর্শন করেন।
পরিদর্শনকালে কাশিয়াডাঙ্গা বিভাগের উপ-পুলিশ কমিশনার জনাব দীন মোহাম্মদ সশ্রদ্ধ অভ্যর্থনা জানান পুলিশ কমিশনার মহোদয়কে। এ সময় কর্ণহার থানার অফিসার ইনচার্জ মো: মাহবুব আলমের নেতৃত্বে তাকে গার্ড অব অনার প্রদান করেন।
পরিদর্শনের অংশ হিসেবে পুলিশ কমিশনার মহোদয় থানার বিভিন্ন শাখা ও কর্মকাণ্ড পর্যালোচনা করেন। তিনি পুলিশি সেবার মান আরও উন্নত করতে সদস্যদের দক্ষতা, পেশাদারিত্ব ও সর্বোচ্চ সততার সঙ্গে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন।
এসময় অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (কাশিয়াডাঙ্গা) জনাব পংকজ কুমার দে, অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা এবং থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

July 2026
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031