• ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৭ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

আন্তর্জাতিক প্রযুক্তির নিডেক এলিভেটর নিয়ে বেলিয়া এক্সপোতে হাজির সিপিডিএল ভার্টিক্যাল

নিউজ ডেস্ক
প্রকাশিত নভেম্বর ২৩, ২০২৬
আন্তর্জাতিক প্রযুক্তির নিডেক এলিভেটর নিয়ে বেলিয়া এক্সপোতে হাজির সিপিডিএল ভার্টিক্যাল

মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্রসহ গুরুত্বপূর্ণ প্রকল্পে এলিভেটর সরবরাহের অভিজ্ঞতা নিয়ে জাপানি ব্র্যান্ড নিডেকের আধুনিক প্রযুক্তি প্রদর্শন করছে সিপিডিএল ভার্টিক্যাল।

দেশের এলিভেটর শিল্পে আন্তর্জাতিক মানের প্রযুক্তি ও নিরাপদ সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে জাপানি ব্র্যান্ড নিডেকের (NIDEC) অত্যাধুনিক এলিভেটর প্রযুক্তি প্রদর্শন করছে সিপিডিএল ভার্টিক্যাল। রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আয়োজিত তিন দিনব্যাপী ‘বেলিয়া দ্বিতীয় আন্তর্জাতিক এলিভেটর এক্সপো ২০২৬’-এ প্রতিষ্ঠানটি নিডেকের বিভিন্ন প্রযুক্তি ও পণ্য নিয়ে অংশগ্রহণ করেছে। গত ১৯ নভেম্বর শুরু হওয়া এ প্রদর্শনীতে দেশি-বিদেশি এলিভেটর ও এসকেলেটর প্রস্তুতকারক, আমদানিকারক এবং সরবরাহকারী প্রতিষ্ঠান অংশ নিয়েছে।

প্রদর্শনীতে নাওয়ারাতি প্যাভিলিয়নের ১০ ও ১১ নম্বর স্টলে নিডেকের এলিভেটর প্রযুক্তি ও বিভিন্ন সমাধান তুলে ধরছে সিপিডিএল ভার্টিক্যাল। স্টলটিতে দর্শনার্থী, সম্ভাব্য গ্রাহক, আবাসন ব্যবসায়ী ও ডেভেলপারদের ব্যাপক আগ্রহ দেখা গেছে। তারা নিডেকের এলিভেটরের প্রযুক্তিগত বৈশিষ্ট্য, নিরাপত্তাব্যবস্থা, স্থাপনপ্রক্রিয়া, রক্ষণাবেক্ষণ এবং দীর্ঘমেয়াদি কার্যকারিতা সম্পর্কে প্রতিষ্ঠানের প্রতিনিধিদের কাছ থেকে বিস্তারিত জানছেন।

সিপিডিএল পরিবার এর প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার ইফতেখার হোসেন বলেন, সিপিডিএল ভার্টিক্যাল ইতোমধ্যে আবাসন ও বিভিন্ন গুরুত্বপূর্ণ অবকাঠামো প্রকল্পে এলিভেটর সরবরাহ করেছে। এর মধ্যে মাতারবাড়ী কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র ছাড়াও বিভিন্ন শিল্পকারখানা, সরকারি ভবন ও হাসপাতাল রয়েছে। এসব প্রকল্পে কাজ করার অভিজ্ঞতা প্রতিষ্ঠানটির সক্ষমতা ও দায়িত্বশীলতার প্রতিফলন।

তিনি বলেন, “দেশে এলিভেটরের চাহিদা ক্রমাগত বাড়ছে। এই বাড়তি চাহিদার কথা বিবেচনায় রেখে আমাদের লক্ষ্য আন্তর্জাতিকভাবে স্বীকৃত প্রযুক্তি ও মানসম্পন্ন পণ্য বাংলাদেশের গ্রাহকদের আরও কাছে পৌঁছে দেওয়া। আমরা চাই, দেশের গ্রাহকেরাও যেন বিশ্বমানের এলিভেটর প্রযুক্তি ব্যবহারের সুযোগ পান।”

তিনি আরও বলেন, গ্রাহকের আস্থা ও সন্তুষ্টি অর্জনকে সিপিডিএল ভার্টিক্যাল সর্বোচ্চ গুরুত্ব দেয়। বাংলাদেশের এলিভেটর শিল্পে নিডেকের আধুনিক প্রযুক্তি ইতিবাচক ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এক্সপোর উদ্বোধনী দিনে সিপিডিএলের সিইও খাইরুজ্জামান জোয়ারদার, জেনারেল ম্যানেজার ইফতেখার উদ্দিন চৌধুরী, হেড অব ডিপার্টমেন্ট মো. জোবায়ের হায়দার চৌধুরী, বেলিয়ার ডিরেক্টর এবং নিডেকের ইন্টারন্যাশনাল সেলস ইঞ্জিনিয়ার এলা চিনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রদর্শনীতে আসা দর্শনার্থীদের মধ্যে আবাসন খাতের উদ্যোক্তা, ডেভেলপার ও সম্ভাব্য গ্রাহকদের পাশাপাশি প্রযুক্তি সম্পর্কে আগ্রহী অনেকেই নিডেকের এলিভেটর সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন। বিশেষ করে এলিভেটরের নিরাপত্তা, আধুনিক প্রযুক্তি, স্থাপন-পরবর্তী সেবা, রক্ষণাবেক্ষণ এবং দীর্ঘমেয়াদি পরিচালনব্যবস্থা নিয়ে তারা আলোচনা করেন।

প্রদর্শনীতে আগত দর্শনার্থী ফাহিম কবির বলেন, দ্রুত নগরায়ণের ফলে দেশে নিরাপদ ও আধুনিক প্রযুক্তিনির্ভর এলিভেটরের চাহিদা বাড়ছে। সিপিডিএল ভার্টিক্যালের মাধ্যমে নিডেকের এলিভেটর প্রযুক্তি বাংলাদেশের বাজারে নতুন সম্ভাবনা তৈরি করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

সিপিডিএল ভার্টিক্যালের কর্মকর্তারা জানান, এ প্রদর্শনীতে অংশগ্রহণের মাধ্যমে নিডেকের প্রযুক্তি, পণ্যের গুণগত মান ও সক্ষমতা সরাসরি গ্রাহকদের সামনে তুলে ধরার সুযোগ তৈরি হয়েছে। দর্শনার্থীদের কাছ থেকে পাওয়া ইতিবাচক সাড়া ভবিষ্যতে বাংলাদেশের এলিভেটর বাজারে প্রতিষ্ঠানটির কার্যক্রম আরও সম্প্রসারণে উৎসাহ জোগাবে বলে তারা আশাবাদী।

তাদের মতে, আন্তর্জাতিক মানের প্রযুক্তি, নিরাপত্তা এবং গ্রাহকসেবাকে গুরুত্ব দিয়ে বাংলাদেশের এলিভেটর শিল্পে নতুন সম্ভাবনা তৈরি করাই সিপিডিএল ভার্টিক্যালের অন্যতম লক্ষ্য।

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930