• ২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১১ই সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

আন্তর্জাতিক এমএসএমই দিবস উপলক্ষে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি চট্টগ্রাম সাউথ জোনের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
প্রকাশিত জুন ২৮, ২০২৪
আন্তর্জাতিক এমএসএমই দিবস উপলক্ষে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি চট্টগ্রাম সাউথ জোনের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত

আন্দরকিল্লা শাখা প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এবং চট্টগ্রাম সাউথ জোনপ্রধান মিয়া মোহা: বরকত উল্লাহ। সভাপতিত্ব করেন আন্দরকিল্লা শাখাপ্রধান মুহাম্মদ বুরহান উদ্দিন। এতে মূল প্রতিপাদ্য বিষয়ে আলোচনা করেন চকবাজার শাখাপ্রধান এসএম শফিকুল মাওলা চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন বহদ্দারহাট শাখাপ্রধান মুহাম্মদ শাহজাহান মনির। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন টেরিবাজার শাখাপ্রধান মুহাম্মদ গিয়াস উদ্দিন, চাকতাই শাখাপ্রধান মো: মনজুর হাসান। সভায় ব্যাংকের নির্বাহী, কর্মকর্তা, এসএমই গ্রাহক, শুভানুধ্যায়ী এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

July 2026
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031