অষ্টম ওয়েজবোর্ড অনুযায়ী বকেয়া বেতন-ভাতা ও সুযোগ-সুবিধা পরিশোধ এবং সাংবাদিক কর্মচারীদের চাকুরিচ্যুতির প্রতিবাদে আগামীকাল বুধবার (০৫ ফেব্রুয়ারী) দুপুর ২টায় রাজধানীর কাকরাইলে এইচআর ভবন অবরোধ করবে ভোরের কাগজের সংবাদকর্মীরা। এই কর্মসূচিতে সংহতি প্রকাশ করে জাতীয় প্রেস ক্লাব, ঢাকা সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা রিপোর্টার্স ইউনিটিসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেবেন।