• ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ১১ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

সেমস-গ্লোবালের আয়োজনে আইসিসিবিতে চলছে তিন দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী ‘১৮তম ঢাকা মোটর শো ২০২৫’ এবং ‘৯ম ঢাকা বাইক শো ২০২৫’

নিউজ ডেস্ক
প্রকাশিত মে ১, ২০২৫
সেমস-গ্লোবালের আয়োজনে আইসিসিবিতে চলছে তিন দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী ‘১৮তম ঢাকা মোটর শো ২০২৫’ এবং ‘৯ম ঢাকা বাইক শো ২০২৫’

গত ১৭ বছরের ধারাবাহিকতায় কনফারেন্স অ্যান্ড এক্সিবিশন ম্যানেজমেন্ট সার্ভিসেস (সেমস-গ্লোবাল ইউএসএ) এর আয়োজনে ১-৩ মে, প্রতিদিন সকাল ১০.৩০ থেকে রাত ৮.৩০ পর্যন্ত, ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি), কুড়িল, ঢাকায়, শুরু হলো তিন দিনব্যাপী বাংলাদেশের সবচেয়ে বড় ও সুপ্রতিষ্ঠিত অটোমোটিভ বিষয়ক আন্তর্জাতিক প্রদর্শনী ‘অটো সিরিজ অব এক্সিবিশন্স বাংলাদেশ ২০২৫’। অটো সিরিজ অব এক্সিবিশন্স বাংলাদেশের অধীনে একই সাথে অনুষ্ঠিত হচ্ছে ‘১৮তম ঢাকা মোটর শো ২০২৫’, ‘৯ম ঢাকা বাইক শো ২০২৫’, ‘৮ম ঢাকা অটো পার্টস শো ২০২৫’, ‘৭ম ঢাকা কমার্শিয়াল অটোমোটিভ শো ২০২৫’ এবং ‘২য় ইলেকট্রিক ভেইকল (ইভি) বাংলাদেশ এক্সপো ২০২৫’।

আইসিসিবির ১ নম্বর হলে কমার্শিয়াল অটোমোটিভ; ২ নম্বর হলে টু হুইলার; ৩ ও ৪ নম্বর হলে ফোর হুইলার পণ্য প্রদর্শিত হচ্ছে। পাশাপাশি, ৪টি হলে থাকছে অটো পার্টস, আফটারমার্কেট অ্যাকসেসরিজ, লুব্রিকেন্ট, আন্তর্জাতিক বিভিন্ন স্বনামধন্য ব্র্যান্ডের গাড়ি, বাইক, বাণিজ্যিক যান এবং বৈদ্যুতিক যান তথা ইলেকট্রিক ভেইকল পণ্যের প্রদর্শনী।

১ মে, বৃহস্পতিবার প্রদর্শনীসমূহের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেমস-গ্লোবাল ইউএসএ অ্যান্ড এশিয়া প্যাসিফিকের প্রেসিডেন্ট অ্যান্ড গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর মেহেরুন এন. ইসলাম। আরো উপস্থিত ছিলেন সেমস-গ্লোবালের নির্বাহী পরিচালক তানভীর কামরুল ইসলাম এবং অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মতিউর রহমান, চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর, উত্তরা গ্রুপ অফ কোম্পানিজ; মোহাম্মদ হামদুর রহমান সাইমন, চিফ এক্সিকিউটিভ অফিসার, র‍্যাংগস লিমিটেড ও র‍‍্যাংগস ওয়ার্কশপ লিমিটেড; মোহাম্মদ ফাহিম হোসেন, ডিভিশনাল হেড অফ মার্কেটিং, রেনকন অটোমোটিভ ডিভিশন – ১; আরিফুর রহমান, সিনিয়র জেনারেল ম্যানেজার, এসিআই মোটরস লিমিটেড এবং তানজীম চৌধুরী, ম্যানেজিং ডিরেক্টর, ক্যাস্ট্রল, রক এনার্জি লিমিটেড। ‘অটো সিরিজ অব এক্সিবিশন্স বাংলাদেশ ২০২৫’ এর এবারের আয়োজনে জাপান, ভারত, চীন, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়াসহ ১৭টি দেশের বিভিন্ন ব্র্যান্ড, ১৭৫টিরও বেশি কোম্পানি, ৬০০টি বুথ নিয়ে অংশগ্রহণ করছে। বিস্তারিত জানতে ভিজিট করুন: www.dhakaautoseries.com

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930