• ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ২রা রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে হরিণের মাংস, মাথা ও পাসহ ০৩ জন হরিণ শিকারী আটক

নিউজ ডেস্ক
প্রকাশিত এপ্রিল ৭, ২০২৪
সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে হরিণের মাংস, মাথা ও পাসহ ০৩ জন হরিণ শিকারী আটক

শনিবার ০৬ এপ্রিল ২০২৪ তারিখ বিকালে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আজ ৬ এপ্রিল ২০২৪ তারিখ শনিবার বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশন কয়রা ও আউটপোস্ট নলিয়ান কর্তৃক খুলনা জেলার দাকোপ থানাধীন শিবসা নদীর মারগীর বাওন সংলগ্ন সুন্দরবন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উক্ত এলাকা হতে আনুমানিক ৬০ কেজি জবাইকৃত হরিণের মাংস, ০৩ টি মাথা, ০৮ টি পা, ০৩ টি মোবাইল ফোন ও ০১টি কাঠের নৌকাসহ ০৩ জন হরিণ শিকারীকে আটক করা হয়।

তিনি আরও বলেন, পরবর্তীতে আটককৃত হরিণ শিকারী ও উদ্ধারকৃত হরিণের মাংসসহ সকল আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দাকোপ থানায় হস্থান্তর করা হয়।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930