• ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২০শে সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

সিরাজগঞ্জের সলঙ্গায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করলেন ডিআইজি খান সাঈদ

নিউজ ডেস্ক
প্রকাশিত জুলাই ৩, ২০২৫
সিরাজগঞ্জের সলঙ্গায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করলেন ডিআইজি খান সাঈদ



সিরাজগঞ্জের সলঙ্গা বাজার মাদ্রাসা মোড়ে ১০জন প্রতিবন্ধীকে হুইল চেয়ার দেয়া হয়েছে। বিএনপি’র পুলিশের সংস্কার কমিটির সদস্য সচিব, পুলিশের সাবেক ডিআইজি খান সাঈদ হাসান জ্যোতি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি হুইল চেয়ার গুলো বিতরণ করেন।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সলঙ্গা থানা বিএনপি সাবেক সহ সভাপতি হাবিবুর রহমান বাচ্চু’র সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মাহবুবুর রহমান ছোটন, শাহ জালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম বাবু, ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবকদলের সহ-সভাপতি জিএম বাদল। সলঙ্গা থানা শ্রমিকদলের সাবেক সভাপতি হাবিবুর রহমান হাবিব এর পরিচালনায় অন্যান্যদের মধ্যে ছিলেন যুব রেড ক্রিসেন্ট সোসাইটি বগুড়া ইউনিটের সাবেক প্রধান মাসুদুর রহমান বাপ্পি, বিএনপি নেতা আজাদ হোসেন, গোলাম আম্বিয়া, শামীম হোসেন, তৌহিদুল ইসলাম, আমিরুল ইসলাম, কাবলু মিয়া, সজীব চৌধুরী, সুলতান মাহমুদ, মাহফুজুর রহমান খসরু, আব্দুল লতিফ, খান মাসুদুর রহমান মাসুম, সাইদুর রহমান, রনি চৌধুরীসহ স্থানীয় বিএনপি ও অঙ্গদলের নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। খান সাঈদ হাসান জ্যোতি স্থানীয় বিএনপি অফিসে নেতা কর্মীদের সাথে মতবিনিময় করেন।

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031