• ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৪ই সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

সাবেক কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক গ্রেফতার

নিউজ ডেস্ক
প্রকাশিত অক্টোবর ১৪, ২০২৪
সাবেক কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক গ্রেফতার

বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সাবেক কৃষিমন্ত্রী আবদুর রাজ্জাককে গ্রেপ্তার করেছে পুলিশ। ছাত্র-জনতার আন্দোলন চলাকালে হত্যাসহ একাধিক মামলা রয়েছে তার বিরুদ্ধে। সোমবার (১৪ অক্টোবর) রাতে রাজধানীর নিউ ইস্কাটন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।

ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের প্রধান আশরাফুজ্জামান গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হচ্ছে জিজ্ঞাসাবাদের জন্য। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে আন্দোলনে বাধা দেওয়া এবং হত্যার অভিযোগে কয়েক শত  মামলা হয়েছে। এসব মামলায় দলের প্রভাবশালী কয়েক ডজন নেতাকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে, যারা সাবেক মন্ত্রী-উপদেষ্টা এবং সংসদ সদস্য।

ড. মো. আবদুর রাজ্জাক টাঙ্গাইল-১ (ধনবাড়ী-মধুপুর) আসনে টানা পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের ২০০৯ থেকে ২০১২ সাল পর্যন্ত তিনি খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পালন করেন। পরে ২০১২ থেকে ২০১৪ সাল পর্যন্ত খাদ্য মন্ত্রণালয়ের মন্ত্রী হন। এরপর ২০১৯ সালে চতুর্থ মন্ত্রিসভায় তিনি কৃষি মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর মন্ত্রিত্ব পাননি তিনি।