• ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ৫ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

শোক সংবাদ ও দোয়ার দরখাস্ত

নিউজ ডেস্ক
প্রকাশিত আগস্ট ২৬, ২০২৫
শোক সংবাদ ও দোয়ার দরখাস্ত

বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী বিভাগের এডভোকেট মো. নুরুল আমিন মিয়ান সোমবার (২৫ আগস্ট) ইন্তেকাল করেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ বহু গুনগ্রাহী রেখে যান।

তার মৃত্যুতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর মো. নূরুল ইসলাম বুলবুল, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ এবং সুপ্রিম কোর্ট আইনজীবী বিভাগ গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন। তারা মহান আল্লাহ রাব্বুল আলামীনের কাছে দোয়া করেন, আল্লাহ যেন মরহুমের নেক আমল সমূহ কবুল করে মরহুমকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন।

উল্লেখ, মঙ্গলবার (২৬ আগস্ট) মরহুমের পৈত্রিক নিবাস পটুয়াখালীর দশমিনা উপজেলার পশ্চিম আলীপুরা গ্রামে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হবে।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930