গত ০৪ নভেম্বর ২০২৬, চট্টগ্রামের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের কনফারেন্স হলে University of Chittagong (CU) এবং Chittagong Chamber of Commerce & Industry (CCCI)-এর যৌথ উদ্যোগে ‘Roundtable Discussion on Industry-Academy Collaboration’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বিজিএমইএ’র পরিচালক এমডি. এম. মহিউদ্দিন চৌধুরী অংশগ্রহণ করেন। তিনি শিল্পের বর্তমান ও ভবিষ্যৎ চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে উচ্চশিক্ষার পাঠ্যক্রম প্রণয়ন, গবেষণা ও উদ্ভাবন জোরদার এবং শিক্ষার্থীদের ব্যবহারিক দক্ষতা বৃদ্ধিতে বিশ্ববিদ্যালয় ও শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে কার্যকর সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের জ্ঞান, গবেষণা ও উদ্ভাবনী সক্ষমতার সঙ্গে শিল্পপ্রতিষ্ঠানের বাস্তব অভিজ্ঞতা ও চাহিদার সমন্বয় ঘটানো গেলে দক্ষ ও প্রযুক্তিনির্ভর মানবসম্পদ গড়ে তোলা, কর্মসংস্থান সৃষ্টি এবং উৎপাদনশীলতা বৃদ্ধির পাশাপাশি আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের প্রতিযোগিতা সক্ষমতাও আরও সুদৃঢ় হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন CCCI সভাপতি মোহাম্মদ আমিরুল হক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (UGC) সদস্য অধ্যাপক ড. আবদুল্লাহ আল-মামুন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান এবং CCCI-এর সাবেক সভাপতি জনাব আমির হুমায়ুন মাহমুদ চৌধুরী।
এছাড়াও বিজিএমই’র বিভিন্ন স্থায়ী কমিটির চেয়ারম্যান ওদুদ মোহাম্মদ চৌধুরী এবং জনাব কাজী শফিকুল ইসলাম টিটু উপস্থিত ছিলেন। তাঁরা নিজ নিজ প্রতিষ্ঠানের সঙ্গে Industry-Academia Joint Collaboration-এর লক্ষ্যে দুটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর করেন।
আলোচনা সভায় শিল্প-শিক্ষা সহযোগিতা সম্প্রসারণ, দক্ষ মানবসম্পদ উন্নয়ন এবং টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় ও শিল্প খাতের মধ্যে কার্যকর অংশীদারিত্ব গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।