• ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২০শে সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

শহীদ লেফটেন্যান্ট তানজিম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজে যথাযোগ্য মর্যাদায় “মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৫” উদযাপন

নিউজ ডেস্ক
প্রকাশিত মার্চ ২৬, ২০২৫
শহীদ লেফটেন্যান্ট তানজিম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজে যথাযোগ্য মর্যাদায় “মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৫” উদযাপন

আজ ২৬ মার্চ, মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস।

অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ কর্তৃক জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের কার্যক্রম শুরু হয়। এরপর শিক্ষার্থীদের পরিবেশনায় জাতীয় সংগীত, সমাবেশ ও কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। এছাড়াও নার্সারি থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে কবিতা আবৃত্তি ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়।

আজকের অনুষ্ঠানের পুরস্কার প্রদান পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সম্মানিত সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জিল্লুর রহমান, এএফডব্লিউসি, পিএসসি, জি। তিনি পুরস্কার প্রদান শেষে সমাপনী বক্তব্য প্রদান করেন। সম্মানিত প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “আমরা বাংলাদেশের মানুষ ২৬ মার্চ ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধ শুরু করে এবং সেই স্বাধীনতা অর্জন করে পৃথিবীর বুকে এক অনন্য ইতিহাস সৃষ্টি করেছি।” এজন্য বাংলাদেশের মানুষকে তিনি বীরের জাতি বলে আখ্যায়িত করেন।এছাড়াও শিক্ষার্থীদের উদ্দেশ্য তিনি বলেন, সত্য মিথ্যা যাচাই না করে বর্তমান সামাজিক যোগাযোগ মাধ্যমকে বিশ্বাস থেকে বিরত থাকতে। সেই সাথে পড়াশোনার প্রতি মনোযোগী হওয়ার পরামর্শ দেন। সবাই মিলে বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্র হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে সবাইকে শুভেচ্ছা জানিয়ে তাঁর বক্তব্য শেষ করেন।

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031