• ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ১২ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

রানার গ্রুপ ব্র্যান্ডটির মূল লক্ষ্য ক্রেতার সন্তুষ্টি পণ্যের গুণগত মান ও বিক্রয়ত্তর সেবা নিশ্চিত করা

নিউজ ডেস্ক
প্রকাশিত মে ২৫, ২০২৫
রানার গ্রুপ ব্র্যান্ডটির মূল লক্ষ্য ক্রেতার সন্তুষ্টি পণ্যের গুণগত মান ও বিক্রয়ত্তর সেবা নিশ্চিত করা

আজ ২৫ মে বাংলাদেশের মোটরসাইকেল খাতের পথ প্রদর্শক রানার অটোমোবাইলস পিএলসি নিয়ে এলো দেশের বাজারে পরিবেশ বান্ধব ও বিশ্বের ১নম্বর ইলেকট্রিক স্কুটার ব্র্যান্ড “ইয়াদিয়া”র বেশ কয়েকটি মডেলের স্কুটার। বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ কনফারেন্স সেন্টার (বিসিএফসিসি)- এ আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে ইতিমধ্যে রাইডারদের কাছে জনপ্রিয় ইয়াদিয়া টি-ফাইভ, এম-সিক্স, রুইবিন ও জি ওয়ান ফিফটি-পি সহ আরও আধুনিক ও আকর্ষণীয় নতুন দুটি ইলেকট্রিক স্কুটার মডেল জিটি-সিক্সটি ও ইএইটএস-টু হান্ড্রেড-এর সাথে সবাইকে পরিচিত করিয়ে দেয়া হয়। অনুষ্ঠানে স্কুটারগুলোর আধুনিক সব ফিচার নিয়ে ছিলো বিভিন্ন আয়োজন। আগত অতিথি এবং সাধারণ ক্রেতারা ভেন্যুতে স্কুটারগুলো টেস্ট রাইড করার সুযোগ পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছে। পরিবেশ বান্ধব ও সাশ্রয়ী এই ধরণের স্কুটার দেশের বাজারে আনার জন্য অনেকেই রানারের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।

রানার গ্রুপের সম্মানিত চেয়ারম্যান জনাব হাফিজুর রহমান খান জানান, ক্রেতার সন্তুষ্টি আমাদের মূল লক্ষ্য এবং সেই বিবেচনায় পণ্যের গুণগত মান ও বিক্রয়ত্তর সেবা নিশ্চিত করবে ব্র্যান্ডটি। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রানার গ্রুপের সম্মানিত ভাইস চেয়ারম্যান মো: মোজাম্মেল হোসাইন, গ্রুপ এমডি নজরুল মু. ইস., এফসিএ, চীফ বিজনেস অফিসার আবু হানিফ এবং ইয়াদিয়া জেনারেল ম্যানেজার অব গ্লোবাল সেলস জনাব হু সহ রানার অটোমোবাইলস পিএলসি-এর কর্মকর্তাবৃন্দ।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930